বিনোদন

প্রথম সন্তানের প্রথম ছবি!

নবজাতক শিশুর সাথে মা ও বাবা হাসপাতাল কক্ষে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নবজাতক শিশুর সাথে মা ও বাবা হাসপাতাল কক্ষে ছবি, প্রথম সন্তানের প্রথম ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার সকালে প্রথম সন্তানের মুখ দেখলেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেত্রী কোয়েল মল্লিক। এমন আনন্দ সংবাদ ভক্ত অনুরাগিদের সঙ্গে নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। আর এদিন দুপুরেই নিজের প্রথম সন্তানের ছবিও দেন কোয়েল।

ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তারকাদের অভিনন্দনে সিক্ত হন কোয়েল। প্রসেনজিত থেকে শুরু করে চিত্রনায়িকা মিমি, পরমব্রত, আবির, শুভশ্রী গাঙ্গুলী, রাজ চক্রবর্তীর মতো তারকারাও টুইট করে শুভ কামনা জানান কোয়েলকে।

ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে কোয়েল ও তাঁর সদ্যোজাত। এবং পাশে দাঁড়ানো স্বামী নিসপাল সিং রানে।

সন্তানের প্রথম ছবিটি কোয়েল শেয়ার করে লেখেন-‘আমাদের ছোট্ট অতিথি সকালেই পৃথিবীতে এসেছে। আপনাদের সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম। প্রাণভরে আর্শীবাদ করবেন।’

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।

বিষয়:আবির কোয়েল পরমব্রত প্রসেনজিৎ মিমি রাজ চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…