জনপদ

প্রথম শ্রেণির প্রশ্নও ফাঁস!

প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, পরীক্ষার প্রশ্ন ও উত্তর লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, যেখানে পরীক্ষার প্রশ্ন ও উত্তর লেখা রয়েছে, পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেজাউল করিম রেজা: নাটোর সদর উপজেলার আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।

সোমবার সকালে আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বিষয়টি জানার পর পরীক্ষা বাতিল করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা শুরু হওয়ার পরে অভিভাবকদের হাতে হাতে ফাঁস হওয়া প্রশ্ন পত্রের ফটোকপি দেখা যায়। আগেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল দেখে স্থানীয় অভিবাবকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।

প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, পরীক্ষার প্রশ্ন ও উত্তর বোর্ডের হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক পর্যায়ে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তারা দু’জনেই ঘটনাস্থলে গিয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল দেখতে পান। এক পর্যায়ে তারা পরীক্ষাগ্রহণ বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী দত্ত বলেন, ‘নাটোর সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র একই। সুতরাং কিভাবে কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তা আমার পক্ষে বলা কঠিন। তবে এটুকু বলতে পারি আমার হেফাজত থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

বাংলা ভাষায় লেখা পরীক্ষার প্রশ্নের উত্তর পাতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এ কারণে গণিত পরীক্ষা গ্রহণ বাতিল করা হয়েছে।’

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু জানান, ‘প্রশ্ন ফাঁসের ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেন ভুঁইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:নাটোর প্রশ্ন ফাঁস প্রশ্নপত্র প্রশ্নপত্র ফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…