চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের ট্রিপল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন তামিম ইকবাল। শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের এ ওপেনার ৪০৭ বলে পূর্ণ করেন তিনশ রান। ইনিংসে ছিল ৪০টি চারের মার।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। আগে জাতীয় ক্রিকেট লিগের ২০০৬-০৭ মৌসুমে দেশের হয়ে প্রথম ট্রিপল আনেন রকিবুল হাসান। ফতুল্লায় বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৬০৯ বলে ৩১৩ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৬৬০ মিনিট ক্রিজে থেকে ৩৩ চারে অপরাজিত ইনিংসটি সাজিয়েছিলেন রকিবুল।

একযুগ পেরিয়ে রকিবুলের পাশে নাম লেখালেন তামিম। ২২২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা এ ওপেনার ট্রিপল ছুঁয়েছেন লাঞ্চ বিরতির পর। বড় কীর্তি গড়ার পরও টাইগার ওপেনারের উদযাপন ছিল সাদামাটা। তামিম যখন ২৯৯ রানে অপরাজিত, ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়েন সতীর্থরা। মিরপুরে প্রথম ট্রিপল সেঞ্চুরি দেখার আগে নেমে এসেছিল পিনপতন নীরবতা। শুভাগত হোমের বল মিড উইকেটে ঠেলে তামিম পৌঁছে যান মাইলফলকে।

তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ইস্ট জোন ৫০০ পেরিয়ে গেছে কেবল ২ উইকেট হারিয়েই। সেন্ট্রাল জোনকে ২১৩ রানে অলআউট করে ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইস্টরা। মোস্তাফিজ-মুকিদুল-শহিদুলের পেস আক্রমণ গুঁড়িয়ে দিয়ে তামিম তুলে নেন সেঞ্চুরি। ১২৬ বলে ১৪ চারে পৌঁছান তিন অঙ্কে। দেখা পান প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরির।

শনিবার চা-বিরতির পর তামিম ডাবল সেঞ্চুরিতে পৌঁছান। ওই ওভারেই সেঞ্চুরি পূর্ণ করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় উইকেট জুটিতে দুই বাঁহাতি মিলে যোগ করেন ২৯৬ রান। মুকিদুল ইসলামের বলে মুমিনুল উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে তিনশর খুব কাছে গিয়ে ভাঙে জুটিটি। ১৯৪ বলে ১২ চার ও এক ছক্কায় মুমিনুল করে যান ১১১। আর অপরাজিত থাকা তামিম রোববার তুলে নিলেন ট্রিপল।

যেভাবে তিনশ ছুঁলেন তামিম

Reneta

১০০ রান, ১২৬ বল, ১৪ চার
২০০ রান, ২৪২ বল, ২৯ চার
৩০০ রান, ৪০৭ বল, ৪০ চার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রিপল সেঞ্চুরিতামিম ইকবালবিসিএল-২০২০লিড স্পোর্টসসেন্ট্রাল জোন-ইস্ট জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT