চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিলো: পিয়া বিপাশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। আসছে বছর ইউরোপের একজন আর্মি পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার। বিয়ে করে সেখানেই স্থায়ী হবেন, এমনটাই গুঞ্জন।

তবে বরাবরই প্রথম বিয়ে নিয়ে চুপ ছিলেন পিয়া বিপাশা। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’-এর ৭৬তম অ্যাপিসোডে এসে অকপটে বললেন নিজের অতীত নিয়ে।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এই শোতে এসে নিজের প্রথম বিয়েকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন পিয়া বিপাশা। তিনি বলেন, ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিলো। আঠারো বছরের আগে কারো বিয়ে করা উচিত না। অথচ যখন আমার বাচ্চা হয়, তখন আমার বয়স ছিলো মাত্র ষোল বছর!

Banglabid

নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে পিয়ার মন্তব্য, ‘প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেয়া উচিত না।’

কিন্তু তাই বলে বিদেশি ছেলেকে বিয়ে? জয়ের এমন প্রশ্নে পিয়া বলেন, ‘বাংলাদেশে মনের মতো ছেলে পাইনি। নসিবে বিদেশি ছেলে ছিলো, তাই হয়তো!’

পিয়ার মন বাংলাদেশে কেমন ছেলে খুঁজছিলো? জয়ের এমন প্রশ্নেরও উত্তর দেন এই মডেল ও অভিনেত্রী। বললেন, সবাই জানেন আমার একটি বাচ্চা রয়েছে। পরিবারেরও চাপ ছিলো যেন আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করি, যেহেতু আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আমার চিন্তা ছিলো, যাকেই আমি বিয়ে করি সে যেনো আমার বাচ্চাকে তার নিজের বাচ্চার মতো দেখে।

Reneta

শোবিজ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে পিয়া নিজের ভালো লাগার কথা জানান এভাবে: আমি যখন ২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ছিলাম, তখন কিন্তু আমার মেয়ে আছে বিষয়টি কেউ জানতো না। যখন এই রিয়েলিটি শো শেষ হয়, এবং মডেলিংয়ে যোগ দেই তখন মেয়ে আছে খবরটি প্রকাশ করি। তখন কিন্তু সিনিয়র মডেলরাও আমাকে ‘বাচ্চার মা’ বলে হাসাহাসি করেছে। ‘এক বাচ্চার মা আসছে’ বা ‘বাচ্চার বাবার ঠিক নেই’-এরকম কথা আমি বহুবার শুনেছি। কিন্তু তখনতো আমি নতুন ছিলাম। তবে শুরুর দিকে খুব ভালো ভালো কাজ করেছি, দুই তিন মাসের মধ্যে মানুষ আমাকে চিনতে পেরেছে। তো যে মানুষগুলো আমাকে ঘৃণা করতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো সেই মানুষগুলোই এখন আমাকে অনেক রেসপেক্ট করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩০০ সেকেন্ডচ্যানেল আইজয়নাটকপিয়া বিপাশামডেলিংলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহযোগী সংগঠনের স্বীকৃতি পেল মৎস্যজীবী লীগ

পরবর্তী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা

পরবর্তী
আওয়ামী লীগ-কাউন্সিল

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা

জাদুঘর কিংবা আর্ট গ্যালারিতে বেড়ালে আয়ু বাড়ে!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT