চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম নারী প্রধান মনোনয়ন দিলো ইউরোপীয় কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউরোপীয় কাউন্সিল প্রধান-প্রথম নারী মনোনয়ন

ইউরোপীয় কমিশনের পরবর্তী প্রধান হিসেবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েনকে মনোনয়ন দিয়েছেন ইইউ নেতারা।

তিন দিনের সম্মেলন শেষে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ঘনিষ্ঠ সহযোগী লিয়েনকে মনোনয়ন দেয়া হয়। ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলে তিনিই হবেন ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে ভন ডার লিয়েনকে ৫৭১ সদস্যের ইইউ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেলে কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা প্রধান প্রধান প্রার্থীদের প্রত্যাখ্যান করার পর আকস্মিকভাবে এই সিদ্ধান্ত নেন ইইউ নেতারা। টানা কয়েকদিনের জটিল আলোচনা ও বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্ডেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রথম নারী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড টাস্কের জায়গায় মনোনয়ন পেয়েছেন বেলজিয়ামের উদারপন্থি প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। আর স্পেনের জোসেপ বোরেল হচ্ছেন সম্ভাব্য পররাষ্ট্র প্রধান।

ইউরোপীয় পার্লামেন্টের প্রধান মনোনয়নের কথা রয়েছে বুধবার।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ইউরোপীয় কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ট্রেনে গুলি: ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

পরবর্তী

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

পরবর্তী
নির্মাণস্থলে শ্রমিকদের লাইন, কিছু শ্রমিকের হাতে টাকা ও হেলমেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

অনলাইন ট্রাভেলে গ্রাহকপ্রিয়তায় হালট্রিপের ২ বছর

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT