চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

টোকিওর গভর্নর ইউরিকো কইকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পুরুষ শাসিত দেশটিতে কইকে জয়লাভ করলে তিনিই হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। এর ফলে জাপানে নারী অধিকার বিষয়ে নতুন মাত্রা যোগ হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

টোকিও’র গভর্নর কইকে রাজনীতিতে প্রবেশের আগে টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। অত্যন্ত ধীর গতিতে রাজনীতিতে আসলেও তিনি শক্ত স্থান করে নিয়েছেন খুব অল্প সময়ে। এক বছরের বেশি হয়নি, তিনি টোকিওর গভর্নর হয়েছেন। অবশ্য মিডিয়ার মতোই রাজনীতিতেও সাফল্যের পরিচয় দিয়েছেন ইউরিকো।

নিউ কনজারভেটিভ পার্টির হয়ে বর্তমান ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী শিনজো আবের বিপক্ষে লড়বেন তিনি। গতমাসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার পর নির্বাচনী প্রচারণার জন্য তিনি যে প্রমোশনাল ভিডিও তৈরি করেছেন তাও বেশ ব্যতিক্রমী। ভিডিওতে ইউরিকোকে সরাসরি দেখা না গেলেও নারী জাগরণের বিষয়টি তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

কইকে সমর্থকদের মতে, জাপানের রাজনীতিতেও তিনি নতুন কিছু দেখাতে পারেন। জাপানের নারীদের পিছিয়ে রাখা হয়েছে বলে তার অভিযোগ। অধ্যাপক টমোইাক লাউয়ে বলেন, আমি ইউরিকোকে অনেক আগে থেকে চিনি। তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তিনি মিডিয়া খুব ভালো বুঝেন। তিনি ইংরেজি  এবং আরবি খুব ভালো বলতে পারেন।

৬৫ বছরের এই নারী নেত্রী ১৯৫২ সালে পশ্চিশ জাপানের আশিয়া সিটিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন। ২০০২ সালে তিনি এলডিপিতে যোগদান করে ২০০৩ সালে তিনি পরিবেশ মন্ত্রী হন। পরে ২০০৭ সালে তিনি শিনজো আবের আমলে ২০০৭ সালে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে এলডিপির প্রধান হিসেবে নির্বাচনে জয় লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT