ক্রিকেট

প্রথম, দ্বিতীয়-তৃতীয় বিভাগ লিগ নভেম্বর-ডিসেম্বরে

নেতা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর ফের মাঠে নামার সুযোগ পাচ্ছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা। নভেম্বর-ডিসেম্বরে তিনটি লিগ শুরুর পরিকল্পনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

আয়োজক কমিটি, অর্থাৎ সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই প্রতিটি লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা হবে। তারপর ভেন্যু ও লিগ শুরুর তারিখ চূড়ান্ত করা হবে। সরকারের স্বাস্থ্যবিধি ও বিসিবির নির্দেশনা মেনে খেলা চালানো হবে।

কাজী ইনাম আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির মধ্যে তিনটি লিগই শেষ করে মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করা যাবে।

সেইসঙ্গে তিনি জানান, ওয়ানডে সংস্করণে হবে আগামী ডিপিএল।

‘করোনার কারণে খুব অল্প সময়ে আমরা গত লিগ শেষ করেছি। যে কারণে টি-টুয়েন্টি ফরম্যাটে হয়েছিল। সামনেরবার অবশ্যই লিস্ট ‘এ’ ক্রিকেটে ফিরবে ঢাকা লিগ।’

ঢাকা লিগের একটি মৌসুম গেছে করোনার পেটে। প্রিমিয়ার লিগ হলেও হয়নি বাকি তিনটি লিগ। এক মৌসুম বিরতি দিয়ে নভেম্বরে শুরু হবে ২০২১-২২ মৌসুমের খেলা।

বিষয়:বাংলাদেশ ক্রিকেট বিসিবি লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…