চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই ভারতে ‘অ্যাভেঞ্জার্স’-এর মস্ত রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

সাড়া বিশ্বেই এখন সমান মাতামাতি মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। উপমহাদেশেও ছবিটি নিয়ে কোনো অংশে উন্মাদনা কম হচ্ছে না। বিশেষ করে ভারতে। এর আগে কোনো হলিউডের ছবি নিয়ে এতোটা মাতামাতি হয়নি দেশটিতে। মুক্তির প্রথম দিনেই দেখা গেল সেই চিত্র! হলিউডের ছবি হিসেবে ভারতের মাটিতে অতীতের সমস্ত রেকর্ড ভাঙলো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’।

হ্যাঁ। হলিউডের কোনো ছবি হিসেবে ভারতে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন এই ছবিটি। শুধু তাই নয়, মুক্তির প্রথম দিনে আয় করা ২০১৮ সালে ভারতের যে কোনো ছবির চেয়ে বেশি আয় করার রেকর্ডও গড়লো ছবিটি। চলতি বছরে বাঘি-২ ও পদ্মাবতী সবচেয়ে বেশি আয়কারি সিনেমা হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছিলো। মুক্তির প্রথম দিনের আয় দিয়ে এই দুই ভারতীয় ছবিকেও ছাড়িয়ে গেল অ্যাভেঞ্জার্স।

মুক্তির প্রথম দিনে ভারতে কতো আয় করলো অ্যাভেঞ্জার্স?-উত্তর জানাচ্ছে বলিউডমুভিরিভিউজ.কম। তাদের মতে, মুক্তির প্রথম দিনে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ আয় করেছে ৩০-৩১ কোটি রুপি। তাও মাত্র ২ হাজার স্ক্রিন থেকে। যেখানে বাঘি কিংবা পদ্মাবতী মুক্তি পেয়েছিলো ৪ হাজার স্ক্রিনে!

Banglabid

অ্যাভেঞ্জার্স বেশি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিলো। সিনেপ্লেক্স কর্তৃপক্ষরা ছবিটি নিয়ে বেশ আগ্রহী ছিলেন। কিন্তু পাইরেসি হওয়ার ভয় থেকে কম স্ক্রিনেই মুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবিটির আমদানি কারক প্রতিষ্ঠান। তবে যে সব পর্দায় ছবিটি মুক্তি দেয়া হয়েছে সেগুলোতে সাধারণ সিনেমার চেয়ে বেশি মূল্যে টিকেট বিক্রি হয়েছে। কারণ ছবিটি আইম্যাক্স ও থ্রিডিতে দেখানো হচ্ছে। সব বিবেচনায় কম সংখ্যক পর্দায় ছবিটি মুক্তি দিয়েছে ভারতীয় পরিবেশক।

অন্যদিকে ভারতের ট্রেড অ্যানালিস্টদের অনুমান ছিলো, হয়তো মুক্তির প্রথম দিনে ২০ কোটি রুপি আয় করবে অ্যাভেঞ্জার্স। কিন্তু কার্যত ছবিটি তাদের প্রত্যাশাকেও ছাপিয়ে যায়। ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম সপ্তাহেই শত কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে অ্যাভেঞ্জার্স।

অন্যদিকে বিশ্বব্যাপী ছবিটি করে চলেছে একের পর এক রেকর্ড। মুক্তির প্রথম সপ্তাহে ৪০০-৫০০ মিলিয়ন ডলার আয় প্রত্যাশা করছে ছবি সংশ্লিষ্টরা।

Reneta

ছবিটি নিয়ে মানুষের এতো আগ্রহ কেনো? কারণ এই ছবিতে দেখা যাবে সব সুপারহিরোকেই। আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী কে নেই এই সিনেমায়! এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরোদের একসাথে কখনো দেখা যায়নি।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন- দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জার্সভারতরেকর্ডলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT