চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দর্শনেই আগ্রহ বাড়িয়ে দিলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ১২, মে ২০১৯
বিনোদন
A A

‘শিকারী’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘নাকাব’, ‘ভাইজান এলো রে’ ছবিগুলো মুক্তির আগে ফার্স্ট লুক দিয়ে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নজর কেড়েছিলেন শাকিব খান। এই নায়ক তার ‘পাসওয়ার্ড’ ছবির প্রি-লুক দিয়ে আবার এলেন আলোচনায়।

প্রথম দর্শনে ছবিটি দেখার আগ্রহ বাড়িয়ে শাকিব খান। এমনটা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শনিবার সন্ধ্যা ঠিক ৭ টায় নিজের অফিসিয়াল ফ্যানপেজে ‘পাসওয়ার্ড’-এর ফার্স্ট লুক প্রকাশ করেন শাকিব খান।

মুহূর্তেই এক পোস্টারে তিন শাকিব খান উপস্থিতির লুকটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। লাইক, শেয়ার, মন্তব্যের বন্যা বয়ে যায় শাকিবের ফ্যান পেজে লুকটির পোস্টে। ডিজিটাল আর্টে করা এ পোস্টারটিতে শাকিবকে দেখা গেছে কপালে চিন্তার ভাঁজ, চোখে মুখে কি যেন উদ্বিগ্নতা আর হাতে একটি পেনড্রাইভ।

‘পাসওয়ার্ড’ ছবির প্রযোজক শাকিব খান নিজেই। ব্লকবাস্টার ‘হিরো দ্য সুপারস্টার’-এর পর জনপ্রিয় এই নায়ক ‘পাসওয়ার্ড’ দিয়ে ফের প্রযোজনায় ফিরলেন। শুটিং শুরুতে শাকিব খান জানিয়েছিলেন, ‘তিনি কলকাতার একাধিক ছবিতে কাজ করেছেন। সেখান থেকে যা শিখেছেন সেগুলো পাসওয়ার্ড-এ কাজে লাগিয়েছিলেন। পুরোপুরি আধুনিক ও আন্তর্জাতিক মানের ছবি এটি।’

ঈদ উৎসবে দর্শক যেমন ছবি চান, ‘পাসওয়ার্ড’ ঠিক তেমন ছবি। শাকিব খান মনে করেন, আসন্ন ঈদের ছবি পাসওয়ার্ড-এ টান টান উত্তেজনা থাকবে। এ ছবি দেখার জন্য হলে হলে দর্শকদের ঢল নামবে। শাকিব খান জানান, চূড়ান্ত পোস্টার প্রকাশ করা হবে শিগগির। সেখানে থাকবে আরও চমক। আর মুক্তির আগে পর্যায়ক্রমে টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হবে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Reneta

পাসওয়ার্ড ছবির শুটিং শেষ। এর একাধিক গানের শুটিংয়ের জন্য তুরস্কে যাচ্ছেন শাকিব-বুবলী। গানগুলোর নৃত্যপরিচালক হিসেবে আছেন বলিউডের পবন শেঠি ও বব। যারা ‘দিলবার’ টাইগার শ্রফের ‘বাঘি-২’, সালমান খানে একাধিক ছবির নৃত্যপরিচালক। শাকিব খান ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পাসওয়ার্ড’-এর মালেক আফসারী। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, ইমন, মিশা সওদাগর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT