বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খানের বরাতে জানানো হয়েছে এরকম চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১৪ দিন লেগে যায়। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট।
হালকা চোটে পড়েছেন টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচের ফাঁকে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পান মি. ডিপেন্ডেবল। যে কারণে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই চোট সেরে উঠবেন বলে আশা এই ক্রিকেটারের।








