চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেস্টের আগে ছিটকে গেলেন রউফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে খেলার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার দ্বারপ্রান্তে পাকিস্তান। এমন সময় তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন হারিস রউফ। পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাসিম শাহ।

৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বাবার আজমের নেতৃত্বে ১৫ সদস্যের দলে ছিলেন হারিস রউফ। তবে করোনা আক্রান্ত হওয়ায় ৫ দিনের আইসোলেশনে থাকতে হবে এই পেসারকে। করোনা মুক্ত হয়ে পরবর্তী ম্যাচগুলোতে সুযোগ থাকছে ২৮ বছরের এই ক্রিকেটারের।

এর আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনাল মাতিয়ে সোমবার দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল তার। এর পর মঙ্গলবার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসায় দল থেকে ছিটকে গেছেন ডান হাতি এই পেসার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাকি সবাই করোনা টেস্টে উতরে গেছে। তবে তাদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে কখনো টেস্ট খেলা হয়নি রউফের। তবে নিয়মিতই ছিলেন সাদা বলের দলে। দলের অন্যতম তারকা বোলার হাসান আলি ও ফাহিম আশরাফ চোটে দলের বাইরে থাকায় রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল এই পেসাররের। তবে করোনা বিপত্তি বাধায় থাকতে পারছেন না প্রথম ম্যাচে।

এর আগে পাকিস্তানে সবশেষ অজিরা সফর করেছিল ১৯৯৮ সালে। ফলে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছে পুরো পাকিস্তান।

Reneta

পরিবর্তিত পাকিস্তান প্রথম টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম -উল-হক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিমবাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT