চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম টেলিভিশন নাটকের অভিনেতার জন্য শোকগাঁথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৬
বিনোদন
A A

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চ্যানেল আই অফিসে খোলা হয়েছে অভিনেতা ফরিদ আলী স্মরণ শোক বই।

দেশের প্রথম টেলিভিশন নাটকের অভিনেতার জন্য শোকগাঁথা জানাচ্ছেন তার সহকর্মী, বন্ধুসহ গণমাধ্যম ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা।

বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা শোকবইয়ে লিখেছেন, প্রিয় মানুষ ফরিদ আলী ‘যে ব্যথায় এ অন্তরতল নিশীদিন উঠিছে দুলে-’ অনন্য সাধারণ এ অভিনেতা সকল বাঙ্গালীর হৃদয়কে জয় করে চলে গেলেন ইহজগৎ ছেড়ে । তাঁর প্রতি আমাদের অনেক দোয়া।

Banglabid

বিটিভির হাসির নাটক ত্রি রত্নতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন ফরিদ আলীর। অভিনেতা ফরিদ আলীর চলচ্চিত্রে পদার্পন ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ‘ধারাপাত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। একে একে সংগ্রাম, গুণ্ডা, রংবাজ, ঘুড্ডি ও তিতাস একটি নদীর নামের মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন তিনি।

ফরিদ আলীর বন্ধু ও সহকর্মী কেরামত মওলা বলেন, তিনি টেলিভিশনের প্রথম নাটকে অভিনয় করেছিলেন, খুবই সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন ফরিদ আলী।

ফরিদ আলী অভিনয় জগতে দেখিয়েছেন পারদর্শিতা। কৌতুক অভিনয়ে তিনি দর্শকমনে এখনও দাগ কেটে রয়েছেন। বিশেষ করে ‘টাকা দেন দুবাই যাব, বাংলাদেশে থাকবো না’ এই সংলাপটির সাথে যারা পরিচিত তারা এক বাক্যেই উচ্চারণ করবেন অভিনেতা ফরিদ আলীর নাম।

Reneta

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন বলেন, ফরিদ আলী নেই এটা আমার বিশ্বাস হচ্ছে না, ৫৫  বছরের সম্পর্ক কীভাবে ভুলি। ওর অভিনয় সব কিছু আমার হৃদয়ে মণিকোঠায় থাকবে। আমার মৃত্যু না হলে ফরিদ অালীকে ভোলা সম্ভব না। 

ফরিদ আলী বড় ছেলে ইশতিয়াক আলী শুভ বলেন, অসুস্থ থাকাকালীন বাবার জন্য প্রধানমন্ত্রী কাছ থেকে সব সময় সাহায্য সহায়তা পেয়েছি, চ্যানেল আইয়ের কাছ থেকেও সহায়তা পেয়েছি।

শুধুমাত্র অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও সিদ্ধহস্ত ছিলেন এই শিল্পী। তার নিজের লেখা প্রথম টিভি নাটক হলো-‘নবজন্ম’।

১৯৪৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন ফরিদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক ১

পরবর্তী

চট্টগ্রামে সার কারখানায় দুর্ঘটনায় শতাধিক অসুস্থ

পরবর্তী

চট্টগ্রামে সার কারখানায় দুর্ঘটনায় শতাধিক অসুস্থ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত এক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT