বাংলাদেশ

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক ১

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া নামক এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ রনি (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

আজ রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান ,গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানা পুলিশ উপজেলার কাগুজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রনি (৩২)নামের এক ব্যক্তিকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক  করা হয়েছে।

বিষয়:অবৈধ অস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…