চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ইনিংস ছিল ‘দুর্ঘটনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শ্রীলঙ্কাকে ২২২ রানে আটকে যে স্বস্তি এনে দিয়েছিলেন বোলাররা, সেটি মুহূর্তেই উবে গেছে ব্যাটিং ব্যর্থতায়। শের-ই-বাংলা স্টেডিয়ামের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসেই দুদলের মাঝে ব্যবধান হয়ে গেছে ১১২। যেটি বড় ভূমিকা রাখতে চলেছে সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টের ফলে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ অবশ্য আশাটা ধরে রাখার পাথেয় হিসেবে আগের ইনিংসটাকে ব্যাখ্যা করলেন দুর্ঘটনা বলে, ‘প্রথম ইনিংসের ধস ছিল দুর্ঘটনা। দ্বিতীয় ইনিংসে এমন হবে না বলেই আশা করছি।’

দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৮ উইকেট হারিয়ে ২০০ রান তুলে জয়ের রাস্তা প্রশস্ত করে ফেলেছে। তাতে প্রশ্নটাও বড় হচ্ছে, প্রথম ইনিংসে যে দল দাঁড়াতেই পারেনি তারা কীভাবে তিনশ’র বেশি রান তাড়া করবে? অলরাউন্ডার মিরাজের বিশ্বাস, পারবে বাংলাদেশ।

Banglabid

‘আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস আছে। আমাদের সবাই খুব আত্মবিশ্বাসী। মুমিনুল, তামিম, রিয়াদ, মুশফিক ভাই, সাব্বির, লিটন যারাই আছে, আশা করি ভাল করবে। ক্রিকেটে কোন কিছুরই নিশ্চয়তা নেই। প্রথম ইনিংসে এটা হতেই পারে। আমি ওটাকে দুর্ঘটনা বলবো।’

মূর্তিকারিগর

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়েছেন মিরাজ। নিয়েছেন ২টি উইকেট। সেই অভিজ্ঞতা থেকে মিরপুরের উইকেট সম্পর্কে দলের ব্যাটসম্যানদের অভয়বার্তাই দিচ্ছেন। খেলতে বললেন স্বাভাবিকের চেয়ে একটু সতর্ক ও মনযোগী হয়ে।

Reneta

‘উইকেট স্বাভাবিক আছে। বল গড়িয়ে যায়নি, অসমান টার্ন করেনি। টার্ন আছে, তবে ব্যাটসম্যানরা খেলতে পারবে। স্বাভাবিক উইকেটের চাইতে এই উইকেটে বেশি ফোকাস দিয়ে খেলতে হবে। এ উইকেটে মনোযোগটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা করতে পারলে অবশ্যই ভাল খেলা সম্ভব। প্রথম ইনিংস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। লক্ষ্য থাকবে যত রানের টার্গেট দেয় সেটাকে ধরা।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিডনিতে প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যে চলছে শাকিব-বুবলীর শুটিং

পরবর্তী

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ফার্মাসিস্ট নিয়োগ

পরবর্তী
খালেদা জিয়া

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ফার্মাসিস্ট নিয়োগ

‘আমাদের বোলাররা খুব খারাপ করেনি’

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT