আন্তর্জাতিক

প্রথম ‘আর্লি ভোট’-এ জিতলেন হিলারি

প্রথম ‘আর্লি ভোট’-এ জিতলেন হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুসারে মূল ভোটগ্রহণের আগেই মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় সকাল) অনুষ্ঠিত হয়েছে প্রথম আর্লি ভোটিং (early voting)। নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে অনুষ্ঠিত ওই ভোটকেন্দ্রে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।

তবে হিলারির জয় এখানে মূল বিষয় নয়। মূল বিষয় হলো ভোটারের সংখ্যা। ওই আর্লি ভোটিংয়ে ভোট দিয়েছেন মাত্র ৮ জন। কিন্তু ভোট প্রক্রিয়া কাভার করতে সাংবাদিক গিয়েছিলেন তার পাঁচগুণ!

ব্যালটে জমা পড়া ৮টি ভোটের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি পেয়েছেন ৪টি ভোট। বাকিদের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২টি এবং লিবার্টারিয়ান গ্যারি জনসন ১ টি।us-early-vote2

আরেকটি ব্যালট পেপারে পড়েছে এমন একজনের নামে ভোট যিনি এবারের প্রার্থীই নন। তিনি হলেন রিপাবলিকান দলের ২০১২ সালের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। ব্যালটে তার নাম না থাকায় একজন ভোটার সেখানে কলম দিয়ে রমনির নাম লিখে ভোট দিয়েছেন।us-early-vote3

নির্বাচনী প্রথা মেনে ছোট্ট এই শহরে একেবারেই ছোট একটা ভোটসংখ্যা নিয়ে মধ্যরাতে ভোট হলেও এর মধ্য দিয়ে বিশ্ব জানান পেল – এ বছরের সবচেয়ে বড় ভোটযুদ্ধ শুরু হতে যাচ্ছে। সেই যুদ্ধের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর ডিক্সভিল নচের সেই নির্বাচনের ফল হিলারি সমর্থকদের মনে আরও বেশি আশার সঞ্চার করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…