চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম অন্তঃএনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
শিক্ষা
A A

প্রথম অন্তঃএনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ।

‘বাসায় থাকুন, নিরাপদ থাকুন,করোনা প্রতিরোধে ভূমিকা রাখুন’-স্লোগান ধারণ করে এই আয়োজন সরাসরি প্রচারিত হবে চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজে সন্ধ্যা ৭টায়।

এটি এনডিএফ-এর আয়োজনে বাংলাদেশে প্রথম বারের মতো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এই অন্তঃএনডিএফ বিডি জাতীয় ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২০।  ইতোমধ্যে শেষ হয়েছে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল।

‘এই সংসদ মনে করে, করোনা পরবর্তী বিশ্ব হবে আরও বেশি মানবিক’  প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ গ্রহণ করবে বরিশাল অঞ্চল থেকে  রূপসী বাংলা ও চট্টগ্রাম অঞ্চল থেকে চিটাগং ভিসিডিএস।

এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব –এর  ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোগে ও  সার্বিক দিকনির্দেশনায় প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।

৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের এনডিএফ বিডি ৯টি অঞ্চল থেকে ২০টি বিতর্ক দল অংশগ্রহণ করে। টানা ১৫ দিন ধরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৬৮ জন  বিতার্কিক, দেশসেরা ৩৮ জন  বিচারক ও দেশের বাহিরে থেকে ৯ জন  বিচারক অংশগ্রহণ করেন ।

Reneta

বিশাল ভার্চুয়াল কর্মযজ্ঞে ৩৭টি বিতর্ক সেশন অনুষ্ঠিত হয়, এই সেশনগুলো সম্পূর্ণ করতে টেকনিক্যাল টিমে কাজ করেছেন ৭জন হোস্ট, ৬ জন ভেন্যু মানেজার সেই সাথে পুরো প্রতিযোগিতাটি সমন্বয় করেছেন ৪ জন সমন্বয়ক।

আজকের ফাইনাল রাউন্ড বিতর্কে পক্ষে অর্থাৎ সরকার দল হিসেবে অংশগ্রহণ করবে  বরিশাল রূপসী বাংলা দলের বিতার্কিক রেজওয়ান অয়ন, নাইমা জামান সুপ্তি ও জুনায়ের বিন জাকির সিদ্দিকী এবং বিপক্ষে অর্থাৎ বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবে  চট্টগ্রাম ভিসিডিএস দলের বিতার্কিক শাহনুর কিবরিয়া সুজন , হিরা ফালাক আলিশা ও  মেহেদী হাসান খান ।

এতে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হবেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচাক এ কে এম সোহেল। বিচারক প্যানেলে উপস্থিত থাকবেন ৫টি মহাদেশের ভিন্ন প্রান্ত থেকে এএফএম আহকাম উল্লাহ আমল (স্পিকার), ঢাকা, বাংলাদেশ, একে এম শোয়েব, ঢাকা বাংলাদেশ, ড. রাফাত আলম, কানাডা, এসএম রফিক উল্লাহ সানা, ঢাকা বাংলাদেশ, আমিরুল ইসলাম তুষার, অস্ট্রেলিয়া, সুষ্মিতা চৌধুরী, অস্ট্রেলিয়া, ড. তারান্নুম আফরিন, অস্ট্রেলিয়া, জুলে চৌধুরী, চট্টগ্রাম, বাংলাদেশ, ডা. তাসদিক হাসান দ্বীপ, জাম্বিয়া, কুয়াসা পাল, যুক্তরাষ্ট্র, রাশেদুল স্ট্যালিন, ঢাকা, বাংলাদেশ, তানবীবুর রহমান তুনান, খুলনা, বাংলাদেশ, আব্দুল কাইয়ূম, ঢাকা, বাংলাদেশ, আরমান ইসলাম, খুলনা, বাংলাদেশ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে মারা যাওয়া যুবকের ‘করোনা নেগেটিভ’

পরবর্তী

টাঙ্গাইলে অন্যদের খাদ্যবান্ধব কার্ড নিজের কাছে রাখার দায়ে ইউপি সদস্যের জরিমানা

পরবর্তী

টাঙ্গাইলে অন্যদের খাদ্যবান্ধব কার্ড নিজের কাছে রাখার দায়ে ইউপি সদস্যের জরিমানা

গল্প চুরির অভিযোগ, সরিয়ে নেয়া হলো 'হিরো'

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT