চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমে মেসি, দ্বিতীয় মেসি, তৃতীয়তেও মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
তাক লাগিয়ে দেয়া মেসির গোলটির ঠিক আগ মুহূর্ত, এখন বার্সার ইতিহাসে  সেরা

তাক লাগিয়ে দেয়া মেসির গোলটির ঠিক আগ মুহূর্ত, এখন বার্সার ইতিহাসে সেরা

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলে গেছেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি। ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা, রোনাল্ডো, রোনালদিনহো হয়ে হালের লিওনেল মেসি। পায়ের জাদু আর চোখে লেগে থাকা সব গোলে বার্সা ভক্তদের যুগের পর যুগ মাতিয়েছেন এই কিংবদন্তিরা।

ভক্তদের চোখে এই কিংবদন্তিদের কার গোল ছিল সেরা? এমন প্রশ্নের উত্তর খোঁজার জন্য বার্সা ব্যবস্থা করেছিল অনলাইন ভোটের। জবাবে সাড়া দিয়েছেন ৫ লাখ বার্সা ভক্ত। যাদের ভোটে বার্সার সর্বকালের সেরা গোলের প্রথম তিনটিই গেছে মেসির দখলে!

৪৫ শতাংশ ভোটে বার্সার সর্বকালের সেরা গোল নির্বাচিত হয়েছে ২০০৬-০৭ মৌসুমে কোপা ডেল রের সেমিফাইনালে গেটাফের বিপক্ষে করা মেসির গোলটি। আর্জেন্টাইন মহাতারকার তখন মাত্র ক্যারিয়ার শুরুর পথে। গেটাফের চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের নাগের ডগা দিয়ে বল জালে পাঠিয়ে দর্শনীয় এক গোলে বিশ্বকে তাক লাগিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। গোলটি যেন ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ কার্বন কপি। সেই এক গোল দিয়ে ম্যারাডোনা ভক্তদের মনেও জায়গা করে নেন মেসি!

দ্বিতীয় স্থান দখলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২০১৪-১৫ মৌসুমে কোপা ডেল রের ফাইনালে করা মেসির আরেকটি গোল। এই গোলটি ভোট পেয়েছে ২৮ শতাংশ। ১৬ শতাংশ ভোট পেয়েছে ২০১০-১১ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে করা বার্সা অধিনায়কের আরেকটি গোল।

চতুর্থ স্থানে জায়গা পেয়েছে মেসির সতীর্থ সার্জিও রবের্তোর করা ২০১৭ সালে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের গোলটি। প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে পড়েও নিজের মাঠে ফিরতি লেগে রূপকথা লিখে ৬-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সা।

গত ডিসেম্বরে শুরু হওয়া ভোটে অংশ নেন ১৬০টি দেশের ৫ লাখের বেশি বার্সা ভক্ত। প্রাথমিকভাবে ৬৩টি দারুণ গোল থেকে বাছাই করে নেয়া হয় সেরা চারটি গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT