চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমেই ‘সুপারস্টার’ শব্দটা বাদ দিন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় ‘ছোটকাকু’র স্রষ্টা, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় গত ৫ অক্টোবর থেকে চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে ‘৩০০ সেকেন্ড’ নামের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় দিনকে দিন জমে উঠছে অনুষ্ঠানটি। সম্প্রতি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন এই প্রজন্মের তারকা অভিনেতা সিয়াম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই সিয়ামকে এই প্রজন্মের ‘সুপারস্টার’ বলে পরিচয় করিয়ে দিচ্ছিলেন উপস্থাপক জয়। কিন্তু কথার মাঝখানে সিয়াম জয়কে অনুরোধ করেন, তার নামের আগে যেন ‘সুপারস্টার’ শব্দটি না বলা হয়। জয় পাল্টা প্রশ্ন করেন যে, তাহলে কী স্টার বলে তাকে সম্বোধন করবেন? সিয়ামের সরল উত্তর: আমি এখনো স্ট্রাগলিং অভিনেতা।

এরপর জয়ের সাথে বিগত কয়েক বছরের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে আলাপে মেতে উঠেন সিয়াম। ইন্ডাস্ট্রি সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে সিয়াম বলেন: আমাদের ইন্ডাস্ট্রিতে একতা কম। ভালোকে ভালো বলার মানসিকতা সম্পন্ন লোকজন কম।

ঢাকাই ইন্ডাস্ট্রিতে কতোদূর যেতে পারবেন সিয়াম? জয়ের এমন প্রশ্নে ‘ফাগুন হাওয়ায়’ খ্যাত অভিনেতা বলেন: দর্শকের সাপোর্ট পেলে এবং বর্তমানে যে পরিশ্রম করছি এটা চালিয়ে যেতে পারলে আশা করছি পথটা সুগম হবে।

৩০০ সেকেন্ডের এই কথাবার্তায় সিয়াম জানান, আসছে ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পাবে তার অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এছাড়াও শেষ পর্যায়ে আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোাজিত গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’, ‘স্বপ্নবাজি’ ও ‘শান’।

চ্যানেল আইয়ে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি যাত্রা শুরু ৫ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটে। প্রথম দিনে অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং মেয়র আতিকুল ইসলাম-এর মতো গুণী ব্যক্তিত্বরা।

ট্যাগ: ৩০০ সেকেন্ডচ্যানেল আইতোফায়েল আহমেদফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ১

পরবর্তী

স্কুল পরিদর্শনে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

পরবর্তী

স্কুল পরিদর্শনে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT