চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার লাইভে আইয়ুব বাচ্চুর কন্যা, শোনাবেন অজানা গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে অন্যরকম প্রশংসা কুড়িয়েছেন উপস্থাপক ও সাংবাদিক তানভীর তারেক। এবার তার এই লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন আইয়ুব বাচ্চু কন্যা ফাইরুজ সাফরা আইয়ুব।

মজার ব্যাপার হচ্ছে, এবারই প্রথম কোনো অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর অজানা গল্প জানাতে আসছেন তিনি।

‘জীবন যেখানে যেমন’ এর ৭৮ তম এপিসোডটি প্রচার হবে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায়। সরাসরি প্রচার হবে তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকার বলেন, আধুনিক বাংলাগানের একটা গোটা অধ্যায় রচনা করে গেছেন আইয়ুব বাচ্চু। শুধু তাই নয়, সার্বজনীনভাবে জনপ্রিয় করে গেছেন তিনি। সারাদেশে চষে বেড়িয়েছেন গিটার নিয়ে। সেই মানুষটিকে স্মরণে রেখে তার পরিবারের কিছু কথা আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তার লক্ষ কোটি ভক্তরা জানুক। আশা করছি গান পাগল এবি ভক্তদের জন্য আয়োজনটি বিশেষ হবে।

রক আইকন আইয়ুব বাচ্চু মারা যাবার পর তার গান সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেয়া হয়েছে। তৈরি হয়েছে আইয়ুব বাচ্চুর ডিজিটাল মিউজিয়াম। তার স্মরণে নিজ জেলা চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম চত্বরে গড়ে উঠেছে গিটার ভাষ্কর্য।

তানভীর তারেক বলেন, অভাবনীয় জনপ্রিয়তার এই কিংবদন্তীকে নিয়ে সারাদেশের অগনিত ভক্তদের কৌতুহল, ভালোবাসা, উন্মাদনা একইভাবে বর্তমান। এলআরবি, আইয়ুব বাচ্চুর রেকর্ডসংখ্যক জনপ্রিয় গান, এবি কিচেন, আইয়ুব বাচ্চুর গিটার, স্টুডিওসহ যাবতীয় অমূল্য রসদ নিয়ে পরিবারের সিদ্ধান্ত , বাবার স্মৃতি এবং আগামী সিদ্ধান্ত এসকল বিষয়ে মূলত সরাসরি আলোচনায় খোলাসা করবেন আইয়ুব বাচ্চু কন্যা সাফরা।

Reneta

প্রথমবারের মতো কোনো লাইভে অংশ নেয়া প্রসঙ্গে আইয়ুব বাচ্চুর কন্যা সাফরা বলেন, ‘আমি আমার পরিবার কোনোদিনই গণমাধ্যমের সামনে আসিনি। আমার বাবা সারাবিশ্বের লক্ষ কোটি শ্রোতাদের মনের ভেতরে বাস করেন। তাদের কৌতুহলকে শ্রদ্ধা জানাতেই পরিবারের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করাটা জরুরী বলে মনে করি।

তিনি বলেন, তানভীর তারেক বাবার খুবই কাছের একজন ছিলেন। বাবার স্টুডিও, গান এসবের বাইরেও কিছু মানুষ ছিলেন বাবার ভীষণ আপন। তাদের ভেতরে তানভীর চাচ্চু অন্যতম। তাই তিনি যখন বললেন যে তার উপস্থাপনায় কিছু কথা বলার জন্য, রাজী হলাম। আমি আমার পরিবার শোবিজ জগতের কেউ নই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুএবি কিচেনএলআরবিগানতানভীর তারেকমেয়েরকস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT