চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার বলিউডের ছবিতে মম, শুটিং শুরু ভুটানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্মের ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম। এরপর ছোটপর্দার তারকা হিসেবে আবির্ভূত হলেও ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে বড় পর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার এই অভিনেত্রী পা রাখলেন বলিউডের ছবিতে!

বলিউডের ছবির নাম ‘ম্যাক্স কি গান’। ছবির পরিচালক সামির খান। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ, তিনি এই ছবির সহ-প্রযোজক। চ্যানেল আই অনলাইনকে তিনিই মম’র চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভুটানে ‘ম্যাক্স কি গান’-এর চিত্রনাট্যকার, প্রযোজক ও নির্মাতাসহ অন্যরা…

তিনি বলেন, ‘ম্যাক্স কি গান’-এর গল্প ১৬ বছর ধরে মাথায় নিয়ে ঘুরছি। অবশেষে এটা শুটিং ফ্লোরে। ছবির শুটিং শুরু হয়েছে ভুটানে। এই ছবিতেই সিবিআই অফিসার হিসেবে অভিনয় করছেন মম। ছবিতে তার নাম জাকিয়া খান।

বাংলাদেশ থেকে মম ছাড়াও বলিউডের এই ছবিতে অভিনয় করছেন ভারত ও ভুটানের বেশ কয়েকজন নামি অভিনেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্যদের নাম জানিয়ে ফয়সাল সাইফ জানান, ‘ম্যাক্স কি গান’-এ অভিনয় করছেন সোনম ম্যাকি পেনজোর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে ও অমিতা নানজিয়া।

এদিকে জীবনের প্রথম বলিউডে অভিনয়ের খবর ফেসবুকে জানিয়েছেন জাকিয়া বারী মম। তিনি ‘ম্যাক্স কি গান’ ও তার নিজের একটি ছবি দিয়ে লিখেছেন: আমার প্রথম হিন্দি ভাষার ছবি, শুটিং শুরু হলো ভুটানে।

‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখা জাকিয়া বারী মম এ পর্যন্ত বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে আছে ছুঁয়ে দিলে মন ও আলতা বানু উল্লেখযোগ্য। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ব্যবসায়িক ভাবেও সফলতা অর্জন করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডভুটানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফের পয়েন্ট হারাল রিয়াল, শিরোপার দৌড়ে পিছিয়েও চিন্তিত নন কোচ

এপ্রিল ১১, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাস

এপ্রিল ১১, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, কূটনৈতিক তৎপরতায় সরগরম পাকিস্তান

এপ্রিল ১১, ২০২৬

আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

এপ্রিল ১১, ২০২৬

উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় তরমুজের ফলন ভালো হলেও দামে হতাশ চাষিরা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT