চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত এক গ্রুপে মেসি-রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

করোনার কারণে দেরিতে শুরু হলেও ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আকর্ষণ বাড়িয়ে দিলো এবারের ড্র। বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত ড্রতে প্রথমবারের মত এক গ্রুপে মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ও লিওনেল মেসির বার্সেলোনা।

গত এক যুগের দ্বৈরথে অসংখ্য মনে রাখার মত ম্যাচ উপহার দিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগেও বেশ কয়েকবার দেখা হয়েছে দুজনের, তবে নকআউটে। ইতিহাসে এই প্রথমবারের মত এক গ্রুপে দেখা হয়ে গেলো দুই প্রতিদ্বন্দ্বীর।

গ্রুপ ‘জি’তে জুভেন্টাস, বার্সেলোনার সঙ্গে একই গ্রুপে আছে ইউক্রেনের জায়ান্ট ডায়নামো কিয়েভ ও হাঙ্গেরির ফ্রেঞ্চভারোস টিসি।

সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গ্রুপ ‘বি’তে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষরা হলো ইতালিয়ান রানার্সআপ ইন্টার মিলান, ইউক্রেনের চ্যাম্পিয়ন শাখতার দোনেতস্ক ও জার্মানির বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ।

গ্রুপ অব ডেথে পড়েছে গতবারের রানার্সআপ পিএসজিও। গ্রুপ ‘এইচে’ তাদের সঙ্গে একই গ্রুপে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, গতবারের সেমিফাইনালিস্ট আরবি লিপজিগ ও তুরস্কের ইস্তাম্বুল বাসাকশার।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপটাও বেশ শক্ত। গ্রুপ ‘এ’তে বাভারিয়ানদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, অস্ট্রিয়ান লিগ চ্যাম্পিয়ন সলযবুর্গ ও রাশিয়ার লোকোমোটিভ মস্কো।

Reneta

২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে ৩২ দলের টুর্নামেন্টে ২৬টি দল উঠে এসেছে সরাসরি। ৬টি দল সুযোগ পেয়েছে প্লে-অফের মাধ্যমে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ।

গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, রেড বুল সলযবুর্গ ও লোকোমোটিভ মস্কো।

গ্রুপ ‘বি’: রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেতস্ক, ইন্টার মিলান ও বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ।

গ্রুপ ‘সি’: এফসি পোর্তো, ম্যানসিটি, অলিম্পিয়াকোস ও মার্শেই।

গ্রুপ ‘ডি’: লিভারপুল, আয়াক্স, আটলান্টা ও মিটজিল্যান্ড।

গ্রুপ ‘ই’: সেভিয়া, চেলসি, এফসি ক্রাসনোডার ও রেসঁ।

গ্রুপ ‘এফ’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাজিও ও ক্লাব ব্রুগ।

গ্রুপ ‘জি’: জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ ও ফ্রেঞ্চভারোস টিসি।

গ্রুপ ‘এইচ’: পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লিপজিগ ও ইস্তাম্বুল বাসাকশার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা-জুভেন্টাসমেসি-রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT