চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার চাই সমর্থন, জুভেন্টাসের সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

অসম্ভবকে যে সম্ভব করা যায়, তার প্রমাণ দিয়েছে বার্সেলোনা। শেষ ষোলোর লড়াইয়ে পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরে যায় কাতালান দলটি। কিন্তু ফিরতি লেগে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে লিখেছিল রূপকথা। কোয়ার্টারে আবারো প্রায় একই পরিস্থিতি। এমন অবস্থায় সমর্থকদের পাশে চাইছেন বার্সা কোচ। আর প্রতিপক্ষ যেন আরেকটি রূপকথা লিখতে না পারে তাই জুভেন্টাসকে সতর্ক করেছেন দলটির স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।

জুভেন্টাসের মাঠে কোয়ার্টারের প্রথম লেগে ৩-০ গোলে হেরে এসেছে বার্সা। সেদিন মেসি-নেইমার-সুয়ারেজদের বোতলবন্দি করে রেখেছিলেন বোনুচ্চি-কিয়েল্লিনি-দানি আলভেজরা। অন্যদিকে জোড়া গোল করে আলো ছড়িয়েছিলেন মেসির আর্জেন্টাইন সতীর্থ পাওলো দিবালা। এমন জয়ে ফিরতি লেগে তাই ন্যু ক্যাম্পে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে তুরিনের বুড়িরা।

কিন্তু গা ছাড়া ভাব নিয়ে থাকলে যে পস্তাতে হবে জুভদের, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন, ‘পিএসজির বিপক্ষে বার্সেলোনা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। আমাদের পা মাটিতেই রাখতে হবে। আমার মনে হয় না, ৩-০ গোলে এগিয়ে থাকাটাই যথেষ্ট কিছু।’

বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে যে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে সেটিও মনে করিয়ে দিলেন হিগুয়েন, ‘ক্যাম্প ন্যুতে আমাদের লড়াই করতেই হবে। তুরিনের সেদিনের ম্যাচের মত খেলতে হবে।’

অন্যদিকে বার্সা শিবির যপছে কেবল একটিই মন্ত্র, আরেকটি রূপকথা চাই। কাতালান দলটির কোচ এনরিকে মনেপ্রাণে বিশ্বাস করেন, বার্সা পারবেই। দলকে সাহস দিচ্ছেন এই বলে যে, ‘হারানোর তো কিছু নেই। আমাদের করণীয় কেবল একটিই। আক্রমণ, আক্রমণ এবং কেবল আক্রমণ। শান্ত থাকতে হবে। যদি তা করতে পারি, ৫ গোল করা আমাদের জন্য কঠিন কিছু না।’

কঠিন এই লড়াইয়ে সমর্থকদেরও বড় শক্তি মানছেন এনরিকে। যেকোনো পরিস্থিতিতে যেন সমর্থকরা মনোবল না হারান সেই অনুরোধও করেছেন কাতালান কোচ, ‘আমি অনুরোধ করবো খেলার ৮০ মিনিটেই যেন তারা সিট ছেড়ে উঠে না যান। আমরা কী করতে পারি সেটা পিএসজির বিপক্ষে দেখিয়ে দিয়েছি। আমাদের প্রত্যাবর্তনটা সম্ভব হয়েছে শুধু মাত্র সমর্থনের কারণে।’

Reneta

তবে প্রত্যাবর্তনের গল্পটা লিখতে হলে লুইস এনরিকের শিষ্যদের জুভেন্টাস রক্ষণে ফাটল ধরাতে হবে সবার আগে। বোনুচ্চি-কিয়েল্লিনি-আলভেজদের নিয়ে তুরিনের দলটির রক্ষণভাগ বিশ্বসেরা। গোলবারের নিচে বুফনের বিশ্বস্ত গ্লাভস জোড়া তো থাকছেই।

আর আক্রমণ ভাগে দিবালার সঙ্গে হিগুয়েন থাকছেন। যদিও দিবালার চোট নিয়ে চিন্তায় আছেন জুভ বস মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। মহারণে এই আর্জেন্টাইন তারকাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছেই।

সবকিছু মিলিয়ে মাঠে সর্বোচ্চটা দেয়ার জন্য প্রস্তুত আছে দুদলই। এতসব প্রস্তুতির ফলাফলটা দেখার জন্য ভক্তদের অপেক্ষাটা কেবল বুধবার রাতের। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে মাঠে গড়াবে মহারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনা-জুভেন্টাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT