চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি তাহলে শোধই তুললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সবাই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বললেও মুখে তা স্বীকার করেন না লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা মেনে নিলেও দুজনেই বলেন মাঠের বাইরে তাদের উষ্ণ সম্পর্কের কথা। সেটা যে কাজের সঙ্গে মেলে না গতবছর প্রমাণ করেছিলেন রোনালদো, এবার যেন সেটিরই শোধ তুললেন মেসি!

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মেসি এবং পর্তুগালের অধিনায়ক হিসেবে রোনালদো ভোট দিয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড় বাছাইয়ে। গতবারও ভোট দিয়েছিলেন দুজনে, সেবার মেসি রোনালদোকে ভোট দিলেও আর্জেন্টাইন মহাতারকাকে ভোট দেননি পর্তুগিজ সুপারস্টার।

এবার বিষয়টি পুরো উল্টে গেছে। বলা যায় মেসি যেন প্রতিশোধই নিলেন! ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে রোনালদোর ভোট মেসির পক্ষে গেলেও বার্সা দলপতি শোধ তুলেছেন জুভেন্টাস ফরোয়ার্ডের বিপক্ষে, এবার আর ভোট দেননি চিরপ্রতিদ্বন্দ্বীকে।

Banglabid

সর্বোচ্চ ৫২ ভোট পেয়ে রোনালদো-মেসিকে টপকে ফিফা দ্য বেস্ট হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। ৩৮ ভোট পেয়ে রোনালদো দ্বিতীয়, ৩৫ ভোটে মেসি হয়েছেন তৃতীয়। ক্রীড়া সাংবাদিক, জাতীয় দল কোচ ও অধিনায়কের ভোটে নির্বাচিত হন ফিফার বর্ষসেরা ফুটবলার।

কে কাকে ভোট দিয়েছেন তা উন্মোচিত হওয়ার পর দেখা যাচ্ছে, মেসি-রোনালদো দুজনেই তাদের ভোটে রেখেছেন লেভান্ডোভস্কিকে। মেসি প্রথমে রেখেছেন সাবেক বার্সা সতীর্থ ও পিএসজিকে ইউরোপ সেরার ফাইনালে তোলা নেইমারকে। দ্বিতীয় ভোটটি দিয়েছেন নেইমারের পিএসজি সতীর্থ কাইলিয়ান এমবাপেকে। তিনে রেখেছেন লেভান্ডোভস্কিকে।

রোনালদোর প্রথম ভোটটি পেয়েছেন লেভান্ডোভস্কি, দ্বিতীয়টি মেসি আর তৃতীয়টি এমবাপে। অর্থাৎ, রোনালদো এবার মেসিকে ভোট দিয়েছেন কিন্তু মেসি তাকে দেননি। গতবার রোনালদো ঠিক এই কাজটিই করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা দ্য বেস্ট ২০২০মেসি-রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই ছবি

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

বাংলাদেশ অধিনায়কের ভোট পাননি মেসি-রোনালদো

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT