চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো হজের নিরাপত্তায় নারী সেনা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৮:৫৩ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হজ

এবছরের হজে প্রথমবারের মতো পবিত্র কাবা ঘরসহ সংশ্লিষ্ট এলাকাগুলো এবং মদিনায় মসজিদে নববীতে নারী সেনা নিয়োগ দিয়েছেন সৌদি সরকার।

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর এপ্রিলের প্রথম থেকেই হজ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নারী সেনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভিশন-২০৩০ ঘোষণার পর থেকে সৌদি আরব সংস্কারের দিকে এগুচ্ছে। প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, বিশেষ করে নারীদের কর্মক্ষেত্র প্রসার ঘটেছে ব্যাপকভাবে।

রক্ষণশীল সৌদি আরবে একসময় নারীদের কর্মক্ষেত্রে তেমন একটা দেখা যেত না। এর আগে সৌদি পুলিশে নারীরা যোগ দিলেও তা ছিল তুলনামূলক খুবই কম। বেসরকারি সেক্টরে নারীদের তেমন একটা দেখা যেত না। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরেই দ্রুত এগিয়ে যাচ্ছে সৌদি নারীরা।

সৌদি আরবের সর্বোচ্চ আইন পরিষদ মজলিসে শুরা কমিটি থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিটি সেক্টরে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সৌদি নারীরা।

এ বছর সৌদি আরবের পবিত্র হজ পালনে সময় পবিত্র কাবা ঘর ও হজ সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তার দায়িত্ব পুরুষ সেনাদের পাশাপাশি নারীরাও পালন করেছে। বিশেষ করে হজ উপলক্ষে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা টিমের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন সৌদি নারী পুলিশ কর্মকর্তা মিস আবির আল রশিদ।

Reneta

কয়েক বছর আগেও অভিভাবকের অনুমতি ছাড়া ভ্রমণ করা, গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারতো না নারীরা। বেশকিছু ক্ষেত্রে সৌদি আরবে নারীদের অনুমতি দিয়েছে সৌদি সরকার।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে মোনা নামের সৌদি নারী সেনা বলেন, ‘হাজিদের সেবায় কাজ করা খুবই মহৎ এবং সম্মানজনক।’

‘‘আমি আমার প্রয়াত বাবার অনুপ্রেরণাতেই সেনাবাহিনীতে যোগ দিয়েছি। তার স্বপ্ন পূরণের উদ্দেশে তারই পথ অনুসরণ করছি। পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছি।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীসৌদি আরবহজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT