বিনোদন

যমজ বাচ্চার ছবি শেয়ার করেছেন করণ

করণ জোহরের শেয়ার করা বাচ্চাদের ছবি

করণ জোহরের শেয়ার করা বাচ্চাদের ছবি

করণ জোহর এই প্রথমবারের মতো তার যমজ বাচ্চাদের ছবি শেয়ার করে ভক্তদের যেন ঝলক দেখালেন। তবে তা পুরোপুরি কোনো ছবি নয়, বরং তাদের শরীরের একটি পার্ট। ছবিতে দেখা যায়, বাচ্চা দুটির হাত একে অন্যের উপর রাখা। ছবিটি করণ তার ইন্সটাগ্রাম পেজে শেয়ার করে বলেন, ‘যশ এবং রুহি আমি তোমাদের অনেক মিস করছি।’

সারোগেসি পদ্ধতির মাধ্যমে বেশ কিছুদিন আগে যমজ সন্তানের বাবা হন করণ জোহর। তবে এখন পর্যন্ত বাচ্চাদের কোনো ছবিই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি। যদিও তার বাচ্চাদের ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বাচ্চাদের জন্য ভালোবাসার যেন কোনো কমতিই নেই করণের। তাই এবার নিউইয়র্কে আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে গিয়ে সেখানেও মিস করছেন বাচ্চাদের। সে কারণেই তাদের ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করে সবাইকে জানালেন সেকথা। ডেকান ক্রনিকল।

বিষয়:করণ জোহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…