স্পোর্টস

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ পাঁচ ক্লাব

প্রথমবারের মতো  চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ পাঁচ ক্লাব

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো কোন দেশের পাঁচটি ক্লাব মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার পর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াও চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার টিকিট পেয়েছে।

ফরাসি ক্লাব মোনাকো’র কাছে প্লেঅফের দ্বিতীয় লেগে ২-১ গোলে হারলেও দু’পর্ব মিলিয়ে ৪-৩ গোলের জয়ে মূলপর্ব নিশ্চিত করে ভ্যালেন্সিয়া।

প্লেঅফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে শুরুতেই হোঁচট খায় মোনাকো। ৪ মিনিটেই ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন অ্যালভেরো নেগ্রেদো।

এর ঠিক ১৩ মিনিট পর মোনাকোকে সমতায় ফেরান অ্যান্দ্রে র‌্যাগি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু’দল। কিন্তু ৭৫ মিনিটে মার্সেলো ক্যারিলোর করা গোলেই জয় পায় মোনাকো।

তবে প্রথম লেগে ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলের হারে এই জয় পেয়েও মোনাকোর মূলপর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।

গোল ব্যাবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠে যায় ভ্যালেন্সিয়া।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…