চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছে: ‘নো ল্যান্ডস ম্যান’ প্রসঙ্গে নওয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম লুকে নওয়াজউদ্দিন

‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রথম লুকে নওয়াজউদ্দিন

মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। ফারুকীর সঙ্গে নওয়াজের পরিচয়টাও হয়েছিল একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

তাদের বন্ধুত্বের শুরুটা হয়েছিল সিনেমার প্রতি ভালোবাসা এবং একে অপরের কাজের প্রশংসার মাধ্যমে। ‘নো ল্যান্ডস ম্যান’ ছবির সুবাদে একসঙ্গে কাজ করার সুযোগটাও মিলেছে তাদের। ছবি প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, ‘তার সিনেমাগুলো দর্শক ধরে রাখার মতো এবং এটা আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম নাকি ফেস্টিভ্যাল ফিল্ম তা নির্দিষ্ট করে বলা মুশকিল।’

নিউ ইয়র্ক এবং সিডনিতে ছবির শুটিং হয়েছে। দক্ষিণ এশিয়ার একজন পুরুষের পরিচয় সংকট নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কিম জিসেওক’ পুরস্কারের জন্য মনোনীত সাতটি ছবির একটি এটি।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে নওয়াজ বলেন, ‘আমার চরিত্রটি নিজেকে প্রশ্ন করতে থাকে সে কোথা থেকে এসেছে। একটি সাধারণ প্রশ্ন যা যে কারো মনেই উঠতে পারে, ছবির বিষয়বস্তুর সাথে বর্তমান সময়ের সম্পৃক্ততা আছে। ছবির জন্য কোনো প্রস্তুতি নেইনি, যা করতে হয়েছে তা হলো চরিত্রের মানুষটিকে অনুভব করা।’

নওয়াজ জানান, প্রথম কয়েকদিন একটু ঝামেলা পোহাতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘প্রথমদিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছে। তবে ফারুকী আমাকে সাহায্য করেছেন পুরো সময়টা জুড়ে। চরিত্রের ছন্দ বুঝে যাওয়ার পরে আর সমস্যা হয়নি।

Reneta

নওয়াজউদ্দিন সিদ্দিকী আরও বলেন, ‘কোনো গল্প যদি সাধারণ হয়, তাহলে সেখানে চমক ও মোড় থাকতে হয়। জটিল গল্পকে সহজ করে বলা উচিত। একারণেই আমাদের মনে হয়েছে ছবির বিষয়বস্তু বলতে হবে হাস্যরসের মাধ্যমে যেন দর্শক উপভোগ করতে পারে এবং স্বাদ গ্রহণ করতে পারে।’

৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় বুসান উৎসবের ২৬তম আসরে ‘কিম জিসোক’ পুরস্কারের জন্য ‘লো ল্যান্ডস ম্যান’সহ দক্ষিণ এশিয়ার মোট সাতটি সিনেমা মনোনীত করা হয়েছে। তার মাঝে আছে অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’।

নওয়াজ জানান, এই ছবির জন্যও প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সময় না মেলায় কাজের সুযোগ মেলেনি। -মিড ডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকীনো ল্যান্ডস ম্যানমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের জন্য আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT