চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাহারই সমাধান নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:১১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

বাংলাদেশের স্বাধীনতা এবং গর্বের পতাকা অর্জনের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার খবর প্রায়ই দেখা যায়। এ বিষয়টি বেদনাদায়ক হলেও এমনই এক ঘটনা ঘটেছে দিনাজপুরে।

ছেলের চাকরিচ্যুতির প্রতিবাদে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় সংসদের হুইপকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে অভিমানী সেই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সমাহিত করা হয়।

রাষ্ট্রযন্ত্রের কতোটা অবহেলা আর ভোগান্তির শিকার হলে একজন মুক্তিযোদ্ধা স্থানীয় এমপিকে চিঠি লিখে রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাখ্যান করতে পারেন, তা ভাবতেই গা শিউরে ওঠে। এটা পুরো জাতির জন্য লজ্জাজনক বলেই আমরা মনে করি।

তবে এটা ভেবে অন্তত আশ্বস্ত হওয়া যায় যে, এই মুক্তিযোদ্ধার সঙ্গে হওয়া অমানবিক কাণ্ডের প্রতিবাদ শুরু হয়েছে স্থানীয় পর্যায় থেকেই। জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস চত্বরে সোমবারও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। ঘটনায় সেই এসিল্যান্ড আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মহসেন উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া জেলা প্রশাসকসহ ইউএনও এবং সেই এসিল্যান্ডকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। একজন মুক্তিযোদ্ধার সঙ্গে ধৃষ্টতা দেখানোর অপরাধের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। এক্ষেত্রে প্রত্যাহার বা বদলি কোনো সমাধান নয়।

ওই মুক্তিযোদ্ধা মৃত্যুর আগে এক চিঠিতে স্থানীয় এমপি ইকবালুর রহিমকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ যদি আমার মৃত্যু হয়, আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করা হয়। কারণ এসিল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি যারা আমার ছেলেকে চাকরিচ্যুত, বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে, তাদের সালাম-স্যালুট আমার শেষ যাত্রার কফিনে আমি চাই না।

Reneta

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা গেছে, এসিল্যান্ড আরিফুল ইসলামসহ তার স্ত্রীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছেন চাকরিচ্যুত নুর ইসলাম। এসব অভিযোগ আমলে নিয়ে শিগগিরই ওই এসিল্যান্ডের স্ত্রীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এভাবে অপমান আর অভিমান নিয়ে আর কোনো মুক্তিযোদ্ধাকে যেন চলে যেতে না হয়, তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা শুধু দুজনের প্রত্যাহারই নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে আগামীতে এই দেশে কেউ মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে না পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযোদ্ধাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT