চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মিশরের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জিতে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও লিওনেল মেসিদের অসাধারণ পরফরম্যান্সে হেরেছে আফ্রিকার দেশটি। ম্যাচ শেষে আর্জেন্টিনা এবং মেসির ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে লিড পেয়েছে মিশর, ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দিগুণ করে তারা। ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে শেষ ২০ মিনিটের আক্রমণে ৩-০ গোলে জেতে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, ৮৪ মিনিটে লিওনেল মেসি এবং ৯০ মিনিটের পর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনজো ফের্নান্দেজ গোল করেন। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে লেখেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক।

রিভালদো লিখেছেন, ‘কী অসাধারণ লড়াকু মনোভাব, জেতার কী তীব্র আকাঙ্ক্ষা, প্রত্যেকের কী লড়াই আর নিবেদন! বিশ্বকাপে একজন সমর্থক তার দলের কাছ থেকে ঠিক এটাই আশা করে। আর লিও মেসির কথা তো বলাই বাহুল্য।’

‘কী অসাধারণ একজন খেলোয়াড়! ৩৯ বছর বয়সে, নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েও তিনি আর্জেন্টিনার জার্সির প্রতি সেই একই উন্মাদনা দেখিয়ে চলেছেন। তিনি উদযাপন করেন, লড়াই করেন, চোখের জল ফেলেন, এবং আরও একবার তিনি নিজেকে দলের নির্ণায়ক খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন।’

‘আমি একজন ব্রাজিলিয়ান, আমি আমার দেশকে ভালোবাসি, এবং আমি সবসময় ব্রাজিল জাতীয় দলকে সমর্থন করব। প্রতিযোগিতা ফুটবলের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যখন আমি একটি অসাধারণ ম্যাচ এবং মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে খেলা একটি দলকে দেখি, তখন আমি সেটিকেও স্বীকৃতি দেই এবং তার প্রশংসা করি।’

‘এই ধরনের ম্যাচগুলো ফুটবলের মর্মকে আরও বাড়িয়ে তোলে, এবং এগুলো সত্যিই বিশ্বকাপের মঞ্চ পাওয়ার যোগ্য। কোয়ার্টারের যোগ্যতা অর্জন করায় আর্জেন্টিনাকে অভিনন্দন।’

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমেসিরিভালদোলিওনেল স্কালোনিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টাইন, ফিফার ‘লজ্জা নাই’

পরবর্তী

৯৬ বছরের পুরাতন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

পরবর্তী

৯৬ বছরের পুরাতন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT