চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যন্ত মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম করোনা সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনার প্রভাব থেকে মুক্ত থাকা অল্প কিছু জায়গার একটি মার্শাল দ্বীপপুঞ্জেও এবার ধরা পড়লো করোনা সংক্রমণ। সেখানে দু’জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জে হাওয়াই থেকে আগত দুইজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায় মঙ্গলবার।

সেই দু’জনই মিলিটারী ফ্লাইটে করে সেখানে গেছেন, যদিও তারপরে তারা বৃহত্তর জনগোষ্ঠীর থেকে আইসোলেশনে ছিলেন। ৩৫ বছর বয়সী নারী ও ৪৬ বছর বয়সী পুরুষ কোয়ারেন্টাইনে থাকায় তারা কোনো কমিউনিটি সংক্রমণ ছড়ানোর ঝুঁকিতে নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা যেন অন্যদের সংস্পর্শে আসতে না পারে সেজন্য নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজেদের দুর্বল স্বাস্থ্যব্যবস্থার জন্য এই মহামারীর সময়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। জুনে মার্শাল দ্বীপপুঞ্জ তাদের নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্রের মিলিটারী বেজের কর্মীদের প্রবেশাধিকার দেয়। তবে তাদের তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হয় সেই বেজেই।

কিরিবাটি, মাইক্রোনেসিয়া, নাউরু, পালাও, সামোয়া, টোঙ্গা, টুভালু এবং ভানুয়াতুতে এখনো কোনো করোনাসংক্রমণ নেই বলেই ধারণা করা হচ্ছে।

আক্রান্ত দুজনেই কোনো উপসর্গবিহীন। সেখানকার সরকার জানিয়েছে, ব্যবসাবাণিজ্য ও সরকারি কাজ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে।  দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাড়তি কেনাকাটা না করারও আহ্বান জানিয়েছেন তারা। তবে ২-৪ সপ্তাহের খাবার ও ওষুধের প্রস্তুতি নিয়ে রাখার কথাও বলেছে।

৫৫,০০০ বাসিন্দার মার্শাল দ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামান্য উত্তরে এক হাজারেরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আল কায়েদা এখনও তালেবান বাহিনীর অন্তর্ভুক্ত: জাতিসংঘ

পরবর্তী

অনিমেষ আইচের নতুন ছবি শুরুর কী খবর?

পরবর্তী

অনিমেষ আইচের নতুন ছবি শুরুর কী খবর?

মেসি খেলা ছাড়লে টিভিটা ছুঁড়ে ফেলবেন তিনি

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT