চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিস্তারিত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:১০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে দুর্ঘটনার মুহূর্তের বিস্তারিত। তারা বলছেন: শুরুতে বিষয়টিকে আতশবাজি মনে করলেও পরে তারা জানতে পারেন এটি আসলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা।

একজন প্রত্যক্ষদর্শী বলেন: আমি যখন কারালিয়া নামক স্থানে আসছি, আকাশে দেখলাম বিকট আওয়াজ হয়ে আগুন জ্বলছে। আমি ভাবলাম বৌদ্ধধর্মাবলম্বীদের আতশবাজি হচ্ছে। গুরুঘাটা নামক স্থানে আসার পর দেখলাম অনেক মানুষ আসছে। সবাই বলছে এখানে বিমান বিধ্বস্ত হয়েছে।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন: মাগরিবের আযানের পরপরই মহেশখালী পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে আমরা রিকশায় করে যাচ্ছিলাম। ছয়টা বত্রিশ মিনিটে দুটি বিকট আওয়াজ পেলাম। তখন দেখলাম আকাশে আগুনের দুটি গোলা। একটা পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে আরেকটি দেখলাম ছোট মহেশখালী ইউনিয়নে মাইজপাড়ায় পড়ছে।

বুধবার সন্ধ্যা  সাড়ে ছয়টায় মহেশখালী পৌরসভার দক্ষিণ কুটিবিলার বসতবাড়ির ওপর একটি বিমান বিধ্বস্ত হয়। অপরটি বিধ্বস্ত হয় মাইঝপাড়া গ্রামের পানের বরজের উপর। এ ঘটনায় ৪ পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: মহেশখালীতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুটিতে ছিলেন ৪ জন পাইলট, তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে আইএসপিআর-এর পরিচালক বলেন: এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

Reneta

চট্টগ্রাম বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। পরে তা মহেশখালী উপজেলার উপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমান দুটি বিধ্বস্ত হওয়ার স্থানে মুহূর্তেই আগুন লেগে যায়।

ভিডিওতে দেখুন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিস্তারিত:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ বিমান বাহিনীবিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT