চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতীক বরাদ্দ পেয়েছেন গাজীপুর-খুলনা সিটির প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
গাজীপুর-খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-প্রতীক বরাদ্দ

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গাজীপুরে আওয়ামী লীগের অ্যাড. জাহাঙ্গীর আলম নৌকা ও বিএনপির হাসানউদ্দিন সরকার ধানের শীষ প্রতীক পেয়েছেন মেয়র পদের জন্য।

অন্যদিকে খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। আর বিএনপির ধানের শীষ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।

এছাড়া খুলনায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন এস এম শফিকুর রহমান মুশফিক।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে নির্বাচন অফিসের সামনে থেকেই প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

খুলনা নগরীর বয়রা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক দলীয় প্রতীক নৌকা, বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক লাঙল, সিপিবির মিজানুর রহমান বাবু কাস্তে ও ইসলামী আন্দোলনের মো: মোজাম্মিল হক হাতপাখা প্রতীক পেয়েছেন।

Reneta

প্রতীক বরাদ্দের পরপরই আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের পর লিফলেট বিতরণ ও খুলনা প্রেসক্লাবে নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধন করে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটারদের ভোট প্রার্থনা করেন।

বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেডি ঘোষ রোড এলাকায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন। তিনি ক্লিন ও গ্রিন সিটিসহ সুন্দর নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুর রহমান, সিপিবি’র মিজানুর রহমান বাবু ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও পিছিয়ে নেই। তারাও প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন। এসময় জাতীয় পার্টির প্রার্থী সন্ত্রাস ও মাদকমুক্ত শান্তির নগরী গড়ার প্রতিশ্রুতি দেন। আর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে উন্নত মানবিক নগরী গড়তে চান ইসলামী আন্দোলনের প্রার্থী।

প্রচারণার শুরুতে মেয়র পদের ৫ প্রার্থীই জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আগামী ১৫মে এই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা সিটি কর্পোরেশনগাজীপুর সিটি কর্পোরেশনলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT