চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

শ‌নিবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ কথা জানান।

ওবায়দুল কা‌দের ব‌লেন: আমাদের দ‌লের ৭০ বছর উপল‌ক্ষে সকল আয়োজন সম্পন্ন হ‌য়ে‌ছে।  আগামীকাল সকাল সা‌ড়ে ৮টায় বঙ্গবন্ধু ভব‌নে জাতীয় পতাকা উ‌ত্তোলন, বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন, বেলুন ও শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে মাসব্যাপী কর্মসূ‌চির উ‌দ্বোধন করা হ‌বে। ঢাকা থে‌কে শুরু ক‌রে প্র‌তি‌টি উপ‌জেলায় সাজসজ্জা করা হ‌য়ে‌ছে। কেন্দ্রীয়ভা‌বে ঢাকায় তিন দি‌নের কর্মসূ‌চি গ্রহণ করা হ‌য়ে‌ছে।

সাংবাদিকদের এক প্র‌শ্নের জবা‌বে ওবায়দুল কা‌দের ব‌লেন: ৭০ বছ‌রে আমাদের বড় অর্জন স্বাধীনতা ও মু‌ক্তি। দে‌শের মানু‌ষের মু‌ক্তির জন্য বঙ্গবন্ধু কাজ শুরু ক‌রে‌ছি‌লেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট তা‌কে হত্যা করার পর বাঙালি জা‌তি‌কে মু‌ক্তি দেয়ার আন্দোলন, অ‌নেকটা পি‌ছি‌য়ে প‌ড়ে। ১৯৮১সা‌লে শেখ হা‌সিনা দে‌শে ফেরার পর আওয়ামী লী‌গের পথ চলায় নতুন মাত্রা যোগ ক‌রে। শেখ হা‌সিনা নির্বাচ‌নেও সফল, আন্দোলনেও সফল।

তিনি ব‌লেন: এই বাংলা‌দেশ বি‌দেশী‌দের চো‌খে এক সময় গ‌লিত লাশ, তলা‌বিহীন ঝু‌ড়ি আর অভা‌বের দেশ ছিল। সেই দেশ‌কে এখন কোথায় নি‌য়ে গে‌ছেন শেখ হা‌সিনা। বাংলা‌দেশ আজ সারা দু‌নিয়ায় প্রশংসার দা‌বিদার।

আরেক প্র‌শ্নের জবা‌বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ব‌লেন: দুর্নী‌তি শুধু বাংলা‌দে‌শে নয়, সারা দু‌নিয়ায় দুর্নীতি আছে। এই দেশ এক সময় পর পর দুর্নী‌তি‌তে চ্যা‌ম্পিয়ন হ‌য়ে‌ছিল। এখন আমাদের বড় শ‌ক্তি শেখ হা‌সিনার ম‌তো সৎ একজন নেত্রী। নানা সংকট থে‌কে দেশ‌কে মুক্ত ক‌রে দেশ‌কে শৃঙ্খলার দি‌কে নি‌য়ে যা‌চ্ছেন। আওয়ামী লীগ এত বড় এক‌টি দল। কে‌ন্দ্রের এক‌টি নেতার বিরু‌দ্ধে বা নতুন মন্ত্রীসভার একজন মন্ত্রীর বিরু‌দ্ধে কোন দুর্নী‌তির অ‌ভি‌যোগ কেউ উত্থাপন কর‌তে পারে‌নি।

Reneta

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন না‌ছিম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT