চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতিশীল তারকা নির্বাচিত হয়েছেন সাব্বির নাসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২০
বিনোদন
A A

সম্প্রতি কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯। এবার ছিল ১৯তম আসর। সেখানে সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) ক্যাটাগরিতে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত হয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির।

করোনা মহামারীর কারণে এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে সিজেএফবির পুরস্কার প্রদানের আয়োজনটি। ঘোষণার সময় সিজেএফবি কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন স্বনামধন্য বাংলাদেশি সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

‘হর্ষ’ গানটি সকলের মন জয় করে পুরস্কারটি জিতে নিয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির।গানটি লিখেছেন রাজিব হাসান। এ গানটিতে পিয়ানো ট্র্যাক বাজিয়েছেন স্বনামধন্য রোমেল আলী। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির নাসির।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির নাসির বলেন, সিজেএফবি অ্যাওয়ার্ড-১৯-এ সেরা প্রতিশ্রুতিশীল তারকা হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তবে নিজেকে আমি শিল্পী মনে করি, তারকা নয়। শিল্প সাধনাই মূলত আমাকে প্রভাবিত করে। যে কোনো পুরস্কার বা স্বীকৃতি আনন্দের, অনুপ্রেরণার।

তিনি আরও বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আগামিতে আরো ভালো অনেক কাজ করার চেষ্টা করবো। ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া কামনা করছি। সেই সঙ্গে তিনি ইউরো-সিজেএফবি আয়োজকদের ও সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘হর্ষ’ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেন স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাশিল্পীসাব্বির নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT