চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশোধ নিয়ে ভাবেন না বাংলাদেশ কোচ

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৭:২৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় তিন বছর আগে এশিয়া কাপের বাছাইপর্বে ভুটানের কাছে ৩-১ গোলের হার দুই বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছিল বাংলাদেশকে। সেই নির্বাসন কাটিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে লাল-সবুজরা। এবার চ্যালেঞ্জ ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথম ম্যাচেই জেমি ডে দলের প্রতিপক্ষ সেই ভুটান।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাউথ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ।

প্রতিপক্ষ যখন ভুটান, তখন বারবার সামনে চলে আসে ২০১৬ সালে থিম্পুতে হয়ে যাওয়া সেই ম্যাচের ইতিহাস। কতটা নিচে নেমে গিয়েছিল বাংলাদেশের ফুটবলের মান, সেটাই যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছিল সাউথ এশিয়ার অন্যতম দলটি। সেই হারের পর র‍্যাঙ্কিংয়ে নিচে নামতে নামতে প্রায় ২০০’র কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ।

নির্বাসন থেকে ফেরার পর র‍্যাঙ্কিংয়ে যে খুব একটা এগিয়েছে বাংলাদেশ সেটিও নয়। আছে ১৯৪তম স্থানে। কিন্তু খেলোয়াড়দের মানসিক, দৈহিক ও মেজাজে যে একটা পরিবর্তন এসেছে; সেটা স্পষ্ট হয়েছে গত এশিয়ান গেমসে। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজরা।

সোমবার বাফুফে ভবনে টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটান ম্যাচের আগে তাই প্রতিশোধ শব্দটি শুনতেই চাননি বাংলাদেশ কোচ জেমি ডে। তিন বছর আগের সেই দলের সঙ্গে বর্তমান দলের বিরাট পার্থক্য দেখছেন লাল-সবুজদের কোচ, ‘তিন বছর আগে যা হয়েছে সেটা অতীত। সেই দলের অর্ধেকও এই দলে নেই। এটা মোটেও প্রতিশোধের ম্যাচ নয়। অন্য আট-দশটা ম্যাচের মতই। এই ম্যাচে ভালো করে আমরা পরের ম্যাচগুলোতে নজর দিতে চাই।’

গ্রুপ ‘এ’তে বাংলাদেশ-ভুটানের সঙ্গী পাকিস্তান ও নেপাল। পাঁচদিনের ব্যবধানে বাকি তিন দলের সঙ্গে খেলতে হবে স্বাগতিকদের। ঘোষিত ২০ ফুটবলারকে কাজে লাগানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে লাল-সবুজ কোচ বললেন, ‘গ্রুপে পাঁচদিনের ব্যবধানে কঠিন তিনটা ম্যাচ আছে। আমরা গ্রুপে একটা একটা করে ম্যাচ ধরে আগাব।’

Reneta

‘আমি আমার দল নিয়ে নিয়ে বেশ খুশি। কারণ শেষ কয়টা মাস আমরা খুব পরিশ্রম করেছি। স্বাগতিক দেশ হিসেবে চাপ থাকবেই। থাকাটাই স্বাভাবিক। তবে ছেলেরা একসঙ্গে থেকেছে, খেলেছে। তাই ওদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো।’ যোগ করেন জেমি ডে।

প্রতিশোধ তত্ত্ব নিয়ে স্বাগতিক কোচের মতো মাথা ঘামাতে চান না ভুটানের কোচ ট্রেভর মরগ্যানও। অপেক্ষাকৃত তরুণ এক দল নিয়ে আসা ব্রিটিশ এই কোচ বলছেন, ‘সেটা তো তিন বছর আগের ম্যাচ। সেই ম্যাচের পর দুই দলের অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। আমরা ভালো করার জন্যই খেলব।’

সাফের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান।
ডিফেন্ডার: নাসির উদ্দিন চৌধুরী, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, ফয়সাল মাহমুদ।
মিডফিল্ডার: মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, ইমন মাহমুদ, মামুনুল ইসলাম, বিপলু আহমেদ বিপলু, সোহেল রানা।
ফরোয়ার্ড: সাদ উদ্দিন সাদ, শাখাওয়াত হোসেন রনি, মাহবুবুর রহমান সুফিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাফ ফুটবল-২০১৮সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT