চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশির সঙ্গে শান্তি চাইলেও আগ্রাসন হলে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: প্রতিবেশি দেশের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী হলেও, যে কোন আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে প্রতিরক্ষা ও দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া বক্তৃতায়, মহামারি সামলাতে তিন বাহিনীর বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: জাতির পিতা প্রর্বতিত ‘‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’’-এই মূলমন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে যে কোন আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিরক্ষানীতি ১৯৭৪’র আলোকে আমরা ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে।

Banglabid

‘‘বিগত এক দশকে আমরা সশ্রস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র এবং উপকরণ দ্বারা সমৃদ্ধ করেছি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমাদের সরকারের আমলে সশস্ত্র বাহিনী যে পরিমাণ আধুনিকায়ন হয়েছে অতীতে কোন সময়েই তা হয়নি।’’

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা এখন বিশ্বময় সমাদৃত।

করোনা মহামারির ক্রান্তিকালে সংক্রমণ আতঙ্কের মধ্যেও ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান। বলেন: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখা, বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দুঃস্থ ও অসহায় পরিবারদের মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে।

Reneta

তিনি আরও বলেন: এছাড়াও জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বিজয়’ লেবাননের বৈরুতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে। আমাদের বিমান বাহিনীর হেলিকপ্টার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কোভিড-১৯’এ আক্রান্ত জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, বিশিষ্টজনসহ উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সবচেয়ে বেশি আধুনিকায়ন হয়েছে উল্লেখ করে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা।

তিনি আরও বলেন: আওয়ামী লীগ সরকারের সময় ২টি পদাতিক ব্রিগেড, রামুতে ১০ পদাতিক ডিভিশন, সিলেটে ১৭ পদাতিক ডিভিশন, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও তদারকির জন্য ১টি কম্পোজিট ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ছাড়াও ১০টি ব্যাটালিয়ন, এনডিসি, বিপসট, এ.এফ.এম.সি, এম.আই.এস.টি, এনসিও’স একাডেমি ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করা সেনা, নৌ ও বিমান বাহিনীকে নিয়ে গড়া স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী সমৃদ্ধির নতুন সোপানে গৌরব আর অহঙ্কারের প্রতীক। দখলদার পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যৌথ আক্রমণের মধ্যে দিয়ে ৭১ এর ২১ নভেম্বর যাত্রা শুরু করে স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনাসশস্ত্র বাহিনী দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেটে জুয়ার স্বীকৃতি চান বিসিসিআইয়ের সাবেক প্রধান

পরবর্তী

দেশে কর্মরত জনগোষ্ঠীর ৫০ শতাংশকে পুনরায় দক্ষ করতে হবে: ডিসিসিআই

পরবর্তী

দেশে কর্মরত জনগোষ্ঠীর ৫০ শতাংশকে পুনরায় দক্ষ করতে হবে: ডিসিসিআই

সেনাবাহিনী প্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT