জনপদ

প্রতিবন্ধী শিশু আকাশের চিকিৎসার দায়িত্ব নিল ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন’

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আকাশের চিকিৎসা সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন আকাশের চিকিৎসার জন্য সাহায্য প্রদান করছে, স্থানীয় মানুষজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী শিশু আকাশের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ‘ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন’।

আকাশের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে। আকাশের বাবা জুতা সেলাই করে সংসার চালায়।

কয়েক বছর আগে আকাশের বাবা শ্রী গোপাল রাম বহু কষ্টে অল্প কিছু টাকা জমিয়ে আকাশকে রংপুর নিয়ে গিয়েছিল বড় ডাক্তার দেখাতে। কিন্তু সেখানে ডাক্তাররা যেই চিকিৎসার কথা জানালেন, তা করানোর মত সামর্থ নেই শ্রী গোপাল রামের। তাই ছেলের আর চিকিৎসা হয়নি।

ব্যারিস্টার তুরিন আফরোজ জানান, আমাদের ফাউন্ডেশনের জলঢাকা কার্যালয়ের সামনের রাস্তায় আকাশের বাবা জুতা সেলাই করে। আকাশও মাঝে মাঝে বাবার সাথে এসে বসে থাকে। আকাশের হাসিমাখা মুখ দেখে কথা বলতে চাইলে জানতে পারি আকাশ মুক ও বধির।

আকাশের পৃথিবীটা যেন আর সকলের মতই সহজ-সাবলীল হয়ে ওঠে তার জন্য ফাউন্ডেশন আকাশকে ঢাকায় এনে তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছে।

বিষয়:জলঢাকা নীলফামারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…