আমন্ত্রণমূলক টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে দুবাই গেছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম। শনিবার সকালে দুইজন একই ফ্লাইটে রওনা দিলেও খেলবেন ভিন্ন ভিন্ন দলে।
‘ফেয়ারব্রেক’ নামের আসরটিতে জাহানারা খেলবেন টিম ফ্যালকনে। রুমানা খেলবেন বার্মি আর্মি দলের হয়ে।
১ থেকে ১৫ মে পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্ট। ম্যাচ ১৯টি। বেসরকারি আসরটিতে খেলবেন ৩০ দেশের নারী ক্রিকেটাররা।
বিদেশি লিগ খেলার সুযোগ আসায় পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না রুমানা ও জাহানারার। দুবাই থেকে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামবেন তারা। দুই বছর বিরতির পর ২০ মে মাঠে গড়াচ্ছে ঘরোয়া আসরটি।









