চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি অপপ্রচার করে একটা রাস্তা তৈরি রাখে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
রাজনীতি
A A

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি অপপ্রচার করে একটা রাস্তা তৈরি রাখে, যাতে হারলে অভিযোগটা দেয়া যায়।

সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন নিয়ে বিএনপির করা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ভিত্তিহীন এসব অভিযোগ মূলত নির্বাচন ও নির্বাচন কমিশনকে হেয় করার অপচেষ্টা।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এ সময় এইচটি ইমাম দাবি করেন, গাজীপুর সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

মঙ্গলবার গাজীপুর সিটি নির্বাচন। এখন চলছে নির্বাচন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি। এ উপলক্ষে পুরো গাজীপুর সিটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি।

কড়া পুলিশ পাহাড়ায় ৫২৫টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। শহরের ৫টি পয়েন্ট থেকে কঠোর নিরাপত্তায় এসব পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

Reneta

আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচন উপলক্ষে আজ থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১৩ হাজার নিরাপত্তা কর্মী মাঠে থাকবে।

নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীকে তাৎক্ষণিক সাজা দিতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী। মোট ভোটার ১১ লাখ, ৩৭ হাজার ৭৩৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচ টি ইমামগাজীপুর সিটি নির্বাচননির্বাচননির্বাচন কমিশনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT