চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রতিটা সম্মাননা প্রাপ্তির খবরই আমার জন্য গর্বের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

কলকাতায় ‘বাংলা উৎসব’-এ আয়োজনে এবার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। বুধবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে আজীবন সম্মাননা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কিংবদন্তি এই শিল্পী।

বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরতে কলকাতায় আগামী বছরের শুরুতেই যৌথভাবে আয়োজন করা হচ্ছে ‘বাংলা উৎসব’। কলকাতার নজরুল মঞ্চে তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতের আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

জানুয়ারির ৪ তারিখ থেকে ‘বাংলা উৎসব’ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। উৎসবে যোগ দিতে ৩ জানুয়ারি কলকাতায় থাকবেন সাবিনা ইয়াসমিন। উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক।

বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এমন সম্মানরা প্রাপ্তির খবরে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার গানের ক্যারিয়ারে এই প্রাপ্তির খবর নিঃসন্দেহে গর্বের। শুধু এটা নয়, প্রতিটা সম্মাননা প্রাপ্তির খবরই আমার জন্য গর্বের।

সাবিনা ইয়াসমিন জানান, কলকাতার নজরুল মঞ্চে ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ‘বাংলা উৎসব’ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। তবে প্রধান অনুষ্ঠান হবে ৪ ও ৫ তারিখে। শেষ দিনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বাংলা উৎসব’-এ দুই দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। নাচ পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

Reneta

আর ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।

ছবি: সাহস মুস্তাফিজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্ড্রু কিশোরকলকাতাচন্দনা মজুমদারফাহমিদা নবীবাপ্পা মজুমদারবাংলা উৎসবরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশামা রহমানসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT