চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণা আছে, সাড়া নেই

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৪২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: বাংলাদেশ দলের প্রতিপক্ষ তখনো চূড়ান্ত হয়নি। সেমিফাইনালে কোন দেশ স্বাগতিকদের সঙ্গে খেলবে তারই নির্ধারণী ম্যাচ চলছে সিলেটে। আর তখন থেকেই সমুদ্রপাড়ে শোনা যাচ্ছে মাইকের আওয়াজ। আয়োজকরা চেষ্টা করছেন বঙ্গবন্ধু গোল্ড কাপের দুটি সেমিফাইনাল ঘিরে মাঠে দর্শক টানতে।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম সেমিফাইনাল খেলবে তাজিকিস্তান-ফিলিপিন্স। সোমবার বাংলাদেশ খেলবে প্যালেস্টাইনের বিপক্ষে।

সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল বিলবোর্ড। ৯০ মিনিটের উত্তেজনা উপভোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে স্থানীয়দের। কলাতলী মোড় থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত প্রচারণার নানা চিত্র। রাস্তার দুধারে আলোকসজ্জা। সাজ-সাজ রব। অথচ দর্শক নেই টিকিট কাউন্টারে!

স্টেডিয়ামের সামনেই টিকিটের অস্থায়ী বুথ। রোববার সকালে গিয়ে দেখা গেল কয়েকজন শিক্ষার্থী টিকিটের গায়ে চোখ বুলিয়ে চলে গেলেন। নবম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণদের কাছে ১০০ টাকা খুব বেশি মনে হচ্ছে। সকালের সেশনে ৫০টির বেশি টিকিট বিক্রি হয়নি ওই কাউন্টারে।

২৫ হাজার ধারণক্ষমতার সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না গ্রুপপর্বের ম্যাচে। মাঠের বাইরে অপেক্ষা করেছেন হাজারও দর্শক। টিকিট নিয়ে হয়েছে লঙ্কাকাণ্ড।

Reneta

আর কক্সবাজারের টিকিট বুথের চিত্র দেখলে যে কারও মনে সংশয় জাগবে; সিলেটের উন্মাদনার রেশ কক্সবাজারে দেখা যাবে তো! স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৪ হাজার। কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে গ্যালারি সেটির নিশ্চয়তা অবশ্য দিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া।

 

তিনি বলেন, ‘আমরা প্রচারণা চালাচ্ছি সব প্রান্তেই। উপজেলা, ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। পর্যটন নগরীর ঐতিহ্য-সংস্কৃতির ছবি সম্বলিত একটি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরছে। এসব প্রচারণা করতে পারায় আমি আশাবাদী গ্যালারিতে উপচেপড়া দর্শক হবে। ফুটবল-উৎসবে মাতবে নগরী।’

রোববার দুপুর ২টার ফ্লাইটে সিলেট থেকে কক্সবাজার পৌঁছাবে বাংলাদেশ দল। সুশান্ত, ইব্রাহিম, জিকো, সবুজরা ফিরবেন নিজেদের ঘরে। এই চার ফুটবলারই বড় হয়েছেন সৈকতের আলো-বাতাসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT