একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে প্রার্থীরা নিজ নিজ আসনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রাজশাহী-২ সদর আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সকালে মহানগরীর ১৯নং ওর্য়াডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
অন্যদিকে রাজশাহী সদর আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি’র প্রার্থী মো. মিজানুর রহমান মিনু নেতা-কর্মীদের নিয়ে মহানগরীর নগরীর শাহ মুখদম দরগার সামনে থেকে গণসংযোগ করেন।
রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক এক সংবাদ সম্মেলন করে ধানের শীষের পোস্টার, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা, নেতাকর্মীদের হয়রানি, হুমকি এবং গ্রেপ্তার করার অভিযোগ করেন।








