মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে সুইং স্টেট বা ব্যাটেলগ্রাউন্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দু’জনেই। স্থানীয় সময় বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যে প্রচারণা চালান দুই প্রেসিডেন্ট প্রার্থী। সংবাদ মাধ্যম সিএনএন এর জরিপে মিশিগান ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।







