চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের আহ্বান

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
৩:২৯ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
শিক্ষা
A A
শিবিরে রোগীদের জন্য চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

কয়েকদিন ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে। একইসাথে শিক্ষার্থীদের এ আন্দোলনকে রাজনৈতিক রূপ না দিতে সব মহলের প্রতি আহ্বান জানান।

অসুস্থ হয়ে পড়া অনশনরত দুই শিক্ষার্থীকে সকালে হাসপাতালে পাঠানো হলেও সুস্থ হয়ে চার শিক্ষার্থী আবার অনশনে যোগ দিয়েছেন।

আমরণ অনশন ও গণঅনশনের পাশাপাশি রোববার রাত থেকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ  সংযোগ বিচ্ছিন্ন করার পর ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।

সেই আন্দোলনের এক পর্যায়ে জাফরিন আহমেদ পদত্যাগ করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠে। নতুন দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থী।

এরই মধ্যে গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। লাটিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আইআইসিটি ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ।

তবে ওই ঘটনার পর অজ্ঞাত কয়েক’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলা প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের নতুন দাবিতে গত বুধবার ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশনে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

ট্যাগ: আমরণ অনশন কর্মসূচীউপাচার্যের পদত্যাগ দাবিসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন শাবিপ্রবি উপাচার্য

পরবর্তী

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে অবস্থান কর্মসূচি

পরবর্তী
রাবি শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে অবস্থান কর্মসূচি

বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, মুখে masks পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে বিব্রত করাই বিএনপির লক্ষ্য: হানিফ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT