চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে ‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্ট লুক, ছবি মুক্তি ঈদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্ট লুক প্রকাশ হলো। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এফডিসির একটি শুটিং ফ্লোরে জমকালো আয়োজনের মাধ্যমে তা উন্মোচিত হয়।

ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, আসন্ন ঈদুল ফিতরে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে।

ফার্স্ট লুক প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপিএম (বার) পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা।

গেল ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাই মিলিয়ে দুই পর্বে ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, জানুয়ারিতে ছবির বাকি দশ শতাংশ শুটিং শেষ হবে।

‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা ফয়সাল আহমেদ। তিনি ছিলেন ’ঢাকা অ্যাটাক’ ছবির জ্যেষ্ঠ সহকারী পরিচালক।

‘মিশন এক্সট্রিম’-এর আরেক পরিচালক সানী সানোয়ারের গল্পে এর আগে ২০১৭ ‘ঢাকা অ্যাটাক’ নির্মিত হয়েছিল। ছবিটি চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে।

‘মিশন এক্সট্রিম’-এ আরিফিন শুভর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

ট্যাগ: আরেফ সৈয়দইরেশ জাকেরএহসানুল রহমানতাসকিন রহমানদীপু ইমামমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইলসের ৪০ বছর পূর্তি: ঢাকায় শেষ কনসার্ট ২৪ ডিসেম্বর

পরবর্তী

ওয়ার্নারকে সুযোগ না দেয়ায় তীব্র বিতর্ক

পরবর্তী

ওয়ার্নারকে সুযোগ না দেয়ায় তীব্র বিতর্ক

পেঁয়াজের দাম

পেঁয়াজের ঝাঁজ নিয়ন্ত্রণ সূত্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT