বিনোদন

প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকির হলুদের ছবি

ক্যাটরিনা ও ভিকি হলুদের অনুষ্ঠানে একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা ও ভিকি হলুদের অনুষ্ঠানে একসঙ্গে হাসছেন, ফুল ও রঙের আবরণে সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিয়ের সবকিছুই ছিল গোপন। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি ও ভিডিও যেন ফাঁস না হয়, সে জন্য অতিথিদের দেয়া হয়েছিল নানান শর্ত। তবে বিয়ের পর্ব শেষ করে ভিকি-ক্যাট বেশ কিছু ছবি পোস্ট করেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা মুহূর্তেই লুফে নেন তাদের ভক্ত অনুরাগীরা।

বিয়ের ছবির পর এবার তারা প্রকাশ্যে আনলেন নিজেদের গায়ে হলুদের বেশ কিছু ছবি। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করেন তারা।

বিবাহের হলুদের অনুষ্ঠানে ক্যাটরিনা ও ভিকি হাসিমুখে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আর ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়েছেন। মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে সেগুলো! ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেল, আপলোডের পর মাত্র ঘণ্টা তিনেকের মধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশন ৪০ লাখ ছাড়িয়ে গেছে! প্রতি মুহূর্তে রিঅ্যাক্ট বাড়ছে ঝড়ের বেগে। বোঝাই যাচ্ছে, এমন রূপে ক্যাট-ভিকিকে দেখে মুগ্ধ নেটবাসী।

ক্যাটরিনা-ভিকির হলুদের অনুষ্ঠানে খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ বছর দুয়েক প্রেম করার পর অবশেষে ৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুরের পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়ালেন ভিকি ও ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই।

বিষয়:ছবি বিয়ে ভিকি-ক্যাট ভিকি-ক্যাটরিনা হলুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…