৯ম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বক্তৃতা সমগ্র নিয়ে দুই খণ্ডে প্রকাশিত হ’ল ‘৯ম জাতীয় সংসদ: বক্তৃতা সমগ্র’। সংকলন দুটিতে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মহান জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভাষণসমূহ অর্ন্তভুক্ত হয়েছে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ কার্যক্রমে সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করেন। তার সরকার সংসদকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবন্দিুতে পরিণত করেছে। শেখ হাসিনা নিজেও বিভিন্ন ইস্যুতে সংসদে সুযোগ পেলেই বক্তব্য প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এসব বক্তব্য রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংকলনটির প্রধান সম্পাদক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন এবং সহযোগিতায় ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস, সহকারী পরিচালক (সংযুক্ত) শাওন চৌধুরী ও সহকারী পরিচালক (সংযুক্ত) গুল শাহানা উর্মি।
সঙ্কলন দু’টি প্রকাশ করেছেন স. ম. ইফতেখার মাহমুদ, গৌরব প্রকাশন, ৩৮, বাংলাবাজার ঢাকা ১১০০।








