আন্তর্জাতিক

প্যারিসে স্কুল শিক্ষকের গলায় ছুরি চালালো ‘আইএস’

প্যারিসে স্কুল শিক্ষকের গলায় ছুরি চালালো ‘আইএস’

ফ্রান্সের একটি স্কুলে এবার শিক্ষক ছুরিকাহত হয়েছেন। হামলার সময় ‘আইএস’ বলে চিৎকার করে এক অজ্ঞাত মুখোশধারী। ছুরির আঘাতে গলায় মারাত্মক আঘাত পেলেও ওই শিক্ষক এখন সংকটমুক্ত।

প্যারিসের একটি স্কুলে ক্লাস শুরুর প্রস্তুতির সময় এই হামলার ঘটনা ঘটে। আকস্মিক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় ওই মুখোশধারী।

বেঁচে যাওয়া ওই শিক্ষকের ভাষ্যমতে, ওই মুখোশধারী ‘এটা আইএস’র পক্ষ থেকে সাবধানবাণী’ বলে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

প্যারিসে গত ১৩ নভেম্বরে আইএসের হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। এখনো ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তাবে এরই মধ্যে প্যারিসের স্কুলে ছুরিকাহত হলেন ওই শিক্ষক।

বিষয়:আইএস ইসলামিক স্টেট প্যারিসে হামলা ফ্রান্সে সন্ত্রাসী হামলা সন্ত্রাসবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…