চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে প্রদর্শিত ‘ঢাকা, আই লাভ ইউ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

শিল্প সাহিত্যের নগর বলা হয় ফ্রান্সের আভিজাত্য নগরী প্যারিসকে। আর এই শহরেই সম্প্রতি প্রদর্শিত হয়েছে বাংলাদেশের শিল্পী ফাওয়াজ রবের একক প্রদর্শনী ‘ঢাকা, আই লাভ ইউ’।

একক প্রদর্শনীর আয়োজন করেছে মোমার্ত গ্যালারি। প্রদর্শনীর ছবিগুলো এর আগে ফরাসি পত্রিকা ‘লা পারিজিও’তে প্রকাশিত হয়।

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ যেখানে নেতিবাচকভাবেই উঠে এসেছে সেখানে স্থাপত্য বিষয়ে এচিং ও অ্যাকুয়াটিন্টের (এক ধরনের প্রিন্ট মেকিং) কাজের মাধ্যমে সারাবিশ্বের সামনে ঢাকাকে ইতিবাচকভাবে ফুটিয়ে তুলেছেন এই শিল্পী।

Banglabid

প্যারিসের মত বিখ্যাত শহরে একক প্রদর্শনীর অনুভূতি জানিয়ে শিল্পী ফাওয়াজ রব বলেন, ফ্রান্সের বেশিরভাগ মানুষই ঢাকার জীবন ও স্থাপত্য নিয়ে জানেন না। এ প্রদর্শনী তাদের সুযোগ করে দিচ্ছে এ শহরের অজ্ঞাত এসব গল্প জানতে। আমাদের এখানে ফরাসি দেশের নামানুকরণে ফরাশগঞ্জ রয়েছে এটা জেনে তারা বিস্মিত।

ঢাকাকে ইতিবাচক ভাবে ফ্রান্সের মানুষের কাছে তুলে ধরতে পেরে নিজেকে গর্বিত মনে করেন এই শিল্পী। জানান, ঢাকা শহরকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। এটা শুধুমাত্র পুরানো ঢাকার স্থাপত্যই নয়, এখানে বিশ কোটি মানুষের ধর্ম ও সামাজিক শ্রেণি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণভাবে সহাবস্থান করছে। আমি বিশ্বাস করি, যখন কেউ শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে একটি শহরকে পরিমাপ করে তখন এর অনেক কথা, অনেক গল্পই হারিয়ে যায়। আমরা সাধারণভাবে আমাদের যানজট নিয়ে কথা বলি। কিন্তু, চারশ’ বছরের এ শহরে এর বাইরেও লুকায়িত অনেক কিছু রয়েছে। মুঘল, ব্রিটিশ, ফরাসি এমনকি আর্মেনিয়ানরাও এ শহরে তাদের নিজস্ব স্থাপত্যের নিদর্শন রেখে গিয়েছেন। আমার চিত্রে ঢাকার সৌন্দর্যই তুলে ধরার চেষ্টা করেছি। প্যারিসে এমন প্রদর্শনী হওয়ায় আমি গর্বিত।

স্থাপত্য ও নকশা বিভাগে কাজ করলেও এর পাশাপাশি ফাওয়াজ রব আন্তর্জাতিকভাবে স্বনামধন্য একজন শিল্পী। তার কাজ ইতিমধ্যেই নেপাল, ভারত, ইতালি, ক্রোয়েশিয়া ও ফ্রান্সে প্রদর্শিত হয়েছে। তার শিল্পকর্মে নগরায়নে তিনি তাঁর অভিজ্ঞতাকে ব্যবহার করেছেন ঢাকার স্বপ্নের আবহ তৈরিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একক প্রদর্শনীপ্যারিসশিল্পসাহিত্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের   

পরবর্তী

ভারতে ভবন ধসে শিশুসহ নিহত ৫

পরবর্তী

ভারতে ভবন ধসে শিশুসহ নিহত ৫

কোটা বাতিলের সুপারিশ প্রত্যাখ্যান করেছে রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

সর্বশেষ

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT