চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা বাতিলের সুপারিশ প্রত্যাখ্যান করেছে রাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম থেকে ১৩তম গ্রেড) সরকারি চাকরিতে কোটা বাতিলের সুপারিশের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। তারা এই সুপারিশ প্রত্যাখ্যান করেছেন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে মানববন্ধনে কোটা বাতিলের সুপারিশের সমালোচনা করে প্রত্যাখ্যান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল করতে হলে সকল শ্রেণিতে বাতিল করতে হবে। কেবল প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিলের সুপারিশের মধ্য দিয়ে এদেশের মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে। কোটা কারও দান নয়, এটা বঙ্গবন্ধু কর্তৃক মুক্তিযোদ্ধাদের উপহার।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের প্রথম শ্রেণির নাগরিক। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা রেখে দেওয়ার সুপারিশ মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। সরকারি আমলাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা বাতিলের সুপারিশকে আমরা প্রত্যাখ্যান করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের রাবি শাখা সভাপতি তারিকুল হাসান, সাধারণ সম্পাদক ধীরাজ চন্দ্র রায়, কার্যনির্বাহী সদস্য মনির হোসেন. কার্যনির্বাহী সদস্য অমর শুভ, সদস্য খাইরুল ইসলাম প্রমুখ।

Reneta

সরকার গঠিত কমিটি ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করে। গত ১৭ সেপ্টেম্বর কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনে কমিটির পক্ষ থেকে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব পদে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT